মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

বিরল সূর্যগ্রহণ শুরু, দেখা যাবে যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৪

#

আজ বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। আজকের এই সূর্য গ্রহণ প্রতি বছর হওয়া সাধারণ সূর্যগ্রহণের মত নয়। এটি একটি বিরল সূর্যগ্রহণ, যেখানে চাঁদ সম্পূর্ণরূপে ঢেকে ফেলবে সূর্যকে। তাই এটিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়ে থাকে।
এর ফলে প্রায় সাড়ে ৪ মিনিট অন্ধকারে ঢেকে থাকবে বিশ্বের বিভিন্ন অঞ্চল। বাংলাদেশ সময়ে এই গ্রহণ শুরু হয় রাত ৯টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে।
সূর্যের কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট জিরো জিরো সেকেন্ডে। আর সূর্য তার নিজ কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র বরাবর অবস্থান করবে রাত ১২টা ১৭ মিনিট ১৮ সেকেন্ডে। দীর্ঘ এবং বিরল এই সূর্যগ্রহণ শেষ হবে রাত ২টা ৫২ মিনিট ১৮ সেকেন্ডে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ১ থেকে সাড়ে ৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এই সময় যুক্তরাষ্ট্রের বেশি কয়েকটি রাজ্য দিনের বেলাতেও রাতের মত অন্ধকার নেমে আসবে।
স্থানীয় সময় রাত হওয়ায় বিরল এই সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। তবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে এ দৃশ্য দেখা যাবে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভানিয়া, নিউইয়র্ক, ভার্মন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইনে এই গ্রহণ দৃশ্যমান হবে। টেনেসি এবং মিশিগানের কিছু অংশ থেকেও দেখা যাবে এই গ্রহণ।
বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা না গেলেও যারা গ্রহণটি দেখতে চায় তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাইলে নাসার ওয়েবসাইট থেকে সরাসরি এই সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণ দেখতে আগ্রহী ব্যক্তিরা সহজেই স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে সরাসরি পূর্ণ সূর্যগ্রহণটি দেখতে পারবেন।
এছাড়াও টেক্সাসের ম্যাকডোনাল্ড অবজারভেটরি ইউটিউব চ্যানেল  এবং টাইমএন্ডডেট এর ইউটিউব চ্যানেল থেকে সরাসরি পূর্ণ সূর্যগ্রহণটি দেখা যাবে।
ওআ/ আই.কে.জে



 

সূর্যগ্রহণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250