রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

মাওলানা মামুনুল হক কখন মুক্তি পাবেন, জানালো কারা কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ পূর্বাহ্ন, ৩রা মে ২০২৪

#

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। ছবি: সংগৃহীত

জামিনে মুক্তি পাচ্ছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার (২রা মে) রাতে তার মুক্তির খবর পেয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন হাজার হাজার সমর্থক। তবে মুক্তি মেলেনি।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা গতকাল রাতে জানান, মাওলানা মামুনুল হক কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন যাবত বন্দী হিসেবে আছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৭টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময়ে এসব মামলার মধ্যে ৩৬ টিতে আদালত থেকে জামিন লাভ করেছেন। সর্বশেষ মামলায় তিনি বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়।

সিনিয়র জেল সুপার আরও বলেন, মামুনুল হকের বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকায় সব মামলার জামিনের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। আজকে (বৃহস্পতিবার) রাত হয়ে যাওয়ায়, ঢাকা থেকে এসব মামলার কাগজপত্র যাচাই করা সম্ভব হয়নি। তাই আজকে তার মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত ঘোষণা তুরস্কের

এক প্রশ্নের জবাবে সিনিয়র জেল সুপার বলেন, শুক্রবার সরকারি ছুটি। সকালে জামিনের কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হবে। সেখান থেকে কাগজপত্র যাচাই-বাছাই শেষ হলে পরে তিনি যেকোনো সময় মুক্তি পেতে পারেন। তবে তিনি কখন মুক্তি পাচ্ছেন, সেটি শুক্রবারের আগে বলা যাচ্ছে না।

২০২১ সালের ৩রা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। ১৮রা এপ্রিল মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।

এসকে/ 

জামিনে মুক্তি মাওলানা মামুনুল হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250