রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত ঘোষণা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ৩রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনি ভূখন্ড গাজায় নির্বিচার আগ্রাসন ও মানবাধিকারের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার অভিযোগ তুলে ইসরায়েলের সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। 

বৃহস্পতিবার (২রা মে) তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে এক ঘোষণা দিয়েছে। 

গত ৯ই এপ্রিল তুরস্ক ইসরায়েলে ৫৪টি পণ্যের রপ্তানি বন্ধ ঘোষণা করে। সেই উদ্যোগের করা উল্লেখ করে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, এই নিষেধাজ্ঞা সত্ত্বেও দেখা গেছে যে, ইসরায়েল সরকার গাজায় আগ্রাসী অবস্থান অব্যাহত রেখেছে এবং প্যালেস্টাইনে মানবিক সংকটকে আরও গুরুতর করে তুলেছে। এবার দেশটির সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ করল আঙ্কারা। 

তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে প্যালেস্টাইনিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় ফলে ১৫ হাজার শিশুসহ প্রায় ৩৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় ৭৮ হাজার মানুষ আহত হয়েছে। গত বছরের ৭ই অক্টোবরের পর থেকে সংঘর্ষ বন্ধ, মানবিক ক্ষয়ক্ষতি ও অবকাঠামোগত ধ্বংস রোধ, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে কূটনীতির সব উপায় ব্যবহার করে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রথম দিন থেকেই আমাদের দেশ গাজার জনগণের সাহায্যে ছুটে গেছে। জাহাজ ও বিমানের মাধ্যমে এই অঞ্চলে কয়েক হাজার টন মানবিক সহায়তা পৌঁছিয়েছে। বিশেষ করে, খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসা সহায়তা সামগ্রী, হাজার হাজার রোগীকে সরিয়ে নিয়েছে এবং এই কঠিন দিনে আমাদের প্যালেস্টাইনি ভাই ও বোনদের পাশে দাঁড়িয়েছি। 

আরও পড়ুন: ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতিতে বড় সুবিধাভোগী উত্তর-পূর্ব ভারত’

বিবৃতিতে আরও বলা হয়েছে, তবে ইসরায়েল সৃষ্ট গণহত্যা, মানবিক বিপর্যয় ও অবকাঠামোগত ধ্বংস অব্যাহত রয়েছে। ইসরায়েলি সরকার আন্তর্জাতিক যুদ্ধবিরতি প্রচেষ্টাকে উপেক্ষা করেছে এবং মানবিক সহায়তা বাধা দিয়েছে। ইসরায়েল সরকার গাজায় পর্যাপ্ত মানবিক সাহায্য প্রবাহের অনুমতি না দেওয়া পর্যন্ত তুরস্ক কঠোরভাবে এবং সিদ্ধান্তমূলকভাবে এই নতুন পদক্ষেপ (বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার বিষয়টি) বাস্তবায়ন করবে। 

তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় আরও বলেছে, আমাদের প্যালেস্টাইনি ভাই ও বোনেরা যারা দখলদারিত্বের অধীনে বসবাস করতে বাধ্য হচ্ছেন তারা যেন এই বিধিনিষেধের কারণে প্রভাবিত না হয় তা নিশ্চিত করার জন্য তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় ও প্যালেস্টাইনের জাতীয় অর্থনীতি মন্ত্রণালয়ের মধ্যে প্রয়োজনীয় প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে। তুর্কি প্রজাতন্ত্র প্যালেস্টাইনি ভাই-বোনদের সমর্থন করতে থাকবে, যেমনটি আজ পর্যন্ত করে এসেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসকে/

তুরস্ক ইসরায়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250