মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কি না, স্পষ্ট হয়নি *** যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতার চুক্তি করে বিদায় নিচ্ছেন ড. ইউনূস: আনু মুহাম্মদ *** আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা *** নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ *** পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি *** জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ *** পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি *** নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৫৫১ পেশাজীবীর বিবৃতি *** ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা *** ‘ভারতকে বুঝতে হবে, শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে আর নেই’

১৬ বছরের ফারহান ১৫৯ বছরের রেকর্ড ভাঙলেন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৩ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড এতদিন গ্রেসের দখলেই ছিল। 

১৮৬৫ সালে ওভালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই ১০ উইকেট শিকার করেছিলেন ডব্লিউ জি গ্রেস। তখন তার বয়স ছিল ১৬ বছর ৩৩৯ দিন। তার এমন কীর্তির ১৫৯ বছর পর তা ভেঙে দিলেন ইংলিশ ক্রিকেটার ফারহান আহমেদ।

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ অভিষেক রাঙালেন তিনি ম্যাচে ১০ উইকেট নিয়ে। এতে দেড়শ বছরের পুরোনো সেই রেকর্ড ভেঙে দিলেন ফারহান। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড এখন ১৬ বছর ১৮৯ দিন বয়সী এই অফ স্পিনারের।

আরও পড়ুন: জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান

কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’ এর ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে সারের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেট শিকার করেছিলেন ফারহান। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও জ্বলে ওঠলেন এই অফ স্পিনার। এবার পেয়েছেন ৩ উইকেট। সবমিলিয়ে ম্যাচে ২১৭ রানে ১০ উইকেট পেয়েছেন তিনি।

ফারহান এই ম্যাচে রেকর্ড গড়েছেন আরও দুটি। ম্যাচটি খেলতে নেমে তিনি হয়ে যান প্রথম শ্রেণির ক্রিকেটে নটিংহ্যামশায়ারের সর্বকনিষ্ঠ ক্রিকেটার।

তাছাড়া সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচে ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নেওয়ার কীর্তিও গড়েন তিনি।

এসি/ আই.কে.জে

রেকর্ড ফারহান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250