সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি

বিমানে চড়ে ক্লাস করেন যে শিক্ষার্থী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

খরচ বাঁচাতে আমরা অনেক পন্থা ব্যবহার করি। গণপরিবহন ব্যবহার করা, কম ভাড়ার বাসায় থাকা। তবে সাশ্রয়ী হতে বিমানে চড়ে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত যাতায়াত করার ঘটনা খুব বেশি শুনা যায় না।

তবে অবিশ্বাস্য এমন কাণ্ড ঘটিয়েছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার (ইউবিসি) এক শিক্ষার্থী। বাসাভাড়ার খরচ বাঁচাতে বিমানে চেপে বিশ্ববিদ্যালয়ে যান তিনি। বিমানে ক্লাস করতে যাওয়া ওই শিক্ষার্থীর নাম টিম চেন।

তিনি ক্যালগেরির বাসিন্দা। এক কক্ষের একটি বাসা নিয়ে থাকার চেয়ে তার বিমানে করে ক্লাসে যাতায়াতে খরচ অনেক কম হয় বলেও ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সপ্তাহে দুদিন ক্লাসে আসা-যাওয়া করেন তিনি। এয়ার কানাডার ফ্লাইটে যাতায়াত করেন টিম। 

আরো পড়ুন: জুতার নিচে খাঁচাবন্দী জ্যান্ত ইঁদুর!

প্রতিদিন আসা-যাওয়ার জন্য টিমকে ১৫০ মার্কিন ডলার ব্যায় করতে হয়। ফলে মাসে এক হাজার ২০০ ডলার খরচ করতে হয় তাকে। যা বাংলাদেশি টাকায় এক লাখ ৪২ হাজার টাকার মতো। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের এলাকায় এক কক্ষবিশিষ্ট অ্যাপার্টমেন্টের জন্য তাকে ২ হাজার ১০০ ডলার ব্যয় করতে হয়। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা। 

টিম নিজের অভিজ্ঞতা জানিয়ে লেখেন, আমি অনেক দূর থেকে ইউবিসির নিয়মিত যাত্রী। ক্যালগেরিতে থাকায় আমাকে মঙ্গলবার ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। আমি সকালে বিমানে করে যাই এবং রাতে ফিরে আসি।

তিনি লেখেন, জানুয়ারি মাসে আমি এভাবে সাতবার যাতায়াত করেছি। এতে আমার অনেক ডলার বেঁচে গেছে। কেননা আমাকে সেখানে বাড়ি ভাড়া দিতে হচ্ছে না। ভ্যানকুভারে এক কক্ষের বাসা ভাড়া নেওয়ার চেয়ে এটি অনেক সস্তা। তার এমন সিদ্ধান্তের ব্যাপারে অনেকে প্রশংসা করেছেন। 

সূত্র: এনডিটিভি

এইচআ/

বিমানে যাতায়ত বাসভাড়া ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250