বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা

বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভারত যাচ্ছে রুয়েটের ‘টিম অগ্রদূত’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ মঙ্গলযান প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জ ২০২৫’-এর চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘টিম অগ্রদূত’।

প্রতিযোগিতার প্রাথমিক পর্বে উত্তীর্ণ হয়ে সারাবিশ্বের মোট ৩১টি দল এবার ভারতের গোয়ার ‘ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জ ২০২৫’-এর চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করছে।

২০২৫ সালের ২৮শে জানুয়ারি থেকে গোয়ার বিরলা ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (বিআইটিএস) কে কে বিরলা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে বাংলাদেশ থেকে রুয়েটের ‘টিম অগ্রদূত’-এর পাশাপাশি সুযোগ পেয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ‘মঙ্গল বারতা’ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘প্রজেক্ট অল্টেয়ার’।

‘টিম অগ্রদূত’ প্রথম রাউন্ডে বিশ্বব্যাপী সব দলকে নিজেদের প্রজেক্টের ওপর একটি লিখিত রিপোর্ট ও একটি ভিডিও রিপোর্ট জমা দিতে হয়েছে, যা চূড়ান্ত পর্বে মূল্যায়নের সঙ্গে যোগ হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিম অগ্রদূতের টিম লিড ও মেকানিক্যাল লিড এস এম শাফায়েত জামিল বলেন, ‘ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জের মতো একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের টিমের উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিগত দক্ষতা আন্তর্জাতিক মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে। আমরা প্রতিটি ধাপে সর্বোচ্চ চেষ্টা করে দেশের সুনাম বৃদ্ধি করার জন্য কাজ করছি। সবার সহযোগিতা ও দোয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

আরো পড়ুন : তৃতীয় ধাপে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার রোল ও তারিখ প্রকাশ

এস/ আই.কে.জে/

টিম অগ্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250