শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

‘বাজি’ গানের ভিডিওতে ইমন চৌধুরী ও হাশিম মাহমুদ। ছবি: সংগৃহীত

এক বছরের বেশি সময় পর প্রকাশ পেল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের নতুন গান। ‘বাজি’ শিরোনামের গানটি লিখেছেন সাদা সাদা কালা কালাখ্যাত হাশিম মাহমুদ। ইমন চৌধুরীর সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। গানের ভিডিওতে দেখা গেছে তাদের।

হাশিম মাহমুদের লেখা বাজি গানটিতে ফুটে উঠেছে সাধারণ এক রমণীর অপার্থিব মোহময়ী নিষ্পাপ ও কোমল প্রেমের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা কণ্ঠ ও সুরের মেলবন্ধন দেখা গেছে গানটিতে। ইমন চৌধুরীর সংগীতায়োজনে এই গানে আরও ফুটে উঠেছে বৈচিত্র্যময় লোকজ সংগীত, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাদ্যযন্ত্রের মাধুর্য এবং প্রাণশক্তিতে ভরপুর লোকশিল্প।

বৃত্তাকারে ঘুরে ঘুরে নাচের সঙ্গে গান করার জন্য বিখ্যাত টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধুয়া গানের দলকেও দেখা গেছে গানটিতে। এক শতাব্দীর বেশি সময় ধরে লালন করা এক অপরূপ সাংস্কৃতিক নিদর্শন বহন করে চলছে তারা। বাজির ধ্বনি আরও সমৃদ্ধ করেছেন বংশীবাদক কিয়ো উ প্রু মারমা এবং তার দাদি ম্রাকোইচিং মারমা। ম্রাকোইচিং গানটিতে কণ্ঠ দিয়েছেন মারমা ভাষায়।

ইমন চৌধুরী বলেন, ‘এই গান হচ্ছে কথা কইয়ো গানের আরেকটি পার্ট। বলা যায়, বাজি হচ্ছে কথা কইয়ো গানের জবাব। কথা কইয়ো হলো মেয়ের পয়েন্ট অব ভিউ থেকে। আর এই গান সেই মেয়ের কথার পরিপ্রেক্ষিতে ছেলেটির জবাব। আগের গানটিতে মৈমনসিংহ গীতিকা যুক্ত করা হয়েছিল। এবার জালাল উদ্দিন খাঁর একটি গান আমরা সুর করে যুক্ত করেছি ধোয়া গানের ঘরানায়।’

জে.এস/

কোক স্টুডিও বাংলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250