বুধবার, ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিতে দ্রুত সিদ্ধান্ত নিন: জামায়াত আমির *** একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** শ্রমিকদের আন্দোলন দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছে সরকার: জি এম কাদের *** পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি *** জামায়াত-শিবিরকে প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের *** সংবাদ প্রচারকে কেন্দ্র করে ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে: ডিএমপি *** রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী *** ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের ৪ বছরের কারাদণ্ডের শঙ্কা *** যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদ *** জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা

শ্রীলেখার পাঁচজন লাগে, অভিনেত্রী জানালেন তাদের পরিচয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্পষ্ট বলেন শ্রীলেখা। কোথাও অনুচিত দেখলেই চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেন শ্রীলেখা মিত্র। সেই সঙ্গে ঝাড়েন ক্ষোভ। ছাড় দেন না কাউকে। এজন্য অবশ্য বিড়ম্বনায় পড়তে হয়। মাঝে মাঝেই তার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়। এতে ত্যক্ত বিরক্ত অভিনেত্রী দিলেন কড়া জবাব। জানালেন, একসঙ্গে পাঁচজন প্রয়োজন হয় তার।

কোন এক সময় কোন কথার প্রেক্ষিতে হয়তো অভিনেত্রী বলেছিলেন 'একসঙ্গে পাঁচজন দরকার' তার। সেই উক্তিকে নানাভাবে প্রচার করা হচ্ছে। এবার সেই বিকৃত পোস্টগুলোরই কটাক্ষ করে জবাব দিলেন শ্রীলেখা।

আরো পড়ুন: কুরুলুস উসমানের বুরাক এখন ঢাকায়

নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে তিনি খাটে শুয়ে, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে তার চারপেয়ে সন্তানেরা। এটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'শ্রীলেখার একসঙ্গে পাঁচজনকে লাগে। এটা প্রচার করে ব্যবসা করতে চায় তো পোর্টালগুলো। ঠিক ঠিক ঠিক। পঞ্চমজন হল আমার বিগল। সে একটু রেসিস্ট। তাই আলাদা শুয়েছে।' 

ফলে তিনি বাড়িতে যে সত্যিই পাঁচজনের সঙ্গে থাকেন সেটা দেখিয়ে দিলেন আর এই পাঁচজন অন্য কেউ বা কিছু নয়। তার পোষ্য।

এসি/

অভিনেত্রী শ্রীলেখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250