সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

শহিদুল আলম ও ফিলিস্তিনের পাশে আছে বিএনপি: তারেক রহমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৩ পূর্বাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৫

#

ফ্লোটিলায় শহিদুল আলম ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের দুর্ভিক্ষকবলিত গাজা অভিমুখে যাত্রা করা ফ্লোটিলায় রয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। তার এই পদক্ষেপকে শুধু ‘সংহতির প্রকাশ নয়, বরং বিবেকের গর্জন’ বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল শুক্রবার (৩রা অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তারেক রহমান আরও বলেন, বিএনপি আজ এবং সব সময় তার (শহিদুল আলম) ও ফিলিস্তিনের মানুষের পাশে আছে।

তারেক রহমান পোস্টে লেখেন, ‘শহিদুল আলমের গাজা ফ্লোটিলায় অংশ নেওয়া সাহসী পদক্ষেপ। এটি শুধু সংহতির প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বয়ে নিয়ে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিলেন, বাংলাদেশের মানুষ কখনো দমনপীড়ন এবং অন্যায়ের কাছে মাথা নত করে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘বিএনপি আজ তার ও ফিলিস্তিনের জনগণের পাশে আছে এবং সব সময় থাকবে।’

জে.এস/

বিএনপি তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250