মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

বিশ্ব হিজাব দিবসের ইতিহাস জানা আছে কি?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

আজ বিশ্ব হিজাব দিবস।  প্রতি বছর ১লা ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয় এই দিবসটি। বিশ্ব হিজাব দিবস প্রথম চালু হয় ২০১৩ সালের ১লা ফেব্রুয়ারি। এটি শুরু করেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নারী নাজমা খান।

নাজমা খান ছোটবেলা থেকেই নিউইয়র্কে বেড়ে উঠেছেন। ৯/১১ হামলার পর তিনি ব্যাপক বৈষম্য ও কটূক্তির শিকার হন শুধু হিজাব পরার কারণে। স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে তাকে বারবার হিজাবের জন্য কটাক্ষ করা হতো। তিনি অনুভব করেন যে, যদি অমুসলিম নারীরা একদিনের জন্য হিজাব পরেন, তাহলে তারা বুঝতে পারবেন হিজাব পরিধানকারীরা কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। এই চিন্তা থেকেই তিনি ‘ওয়ার্ল্ড হিজাব ডে’ চালু করেন।

আরো পড়ুন : জড়িয়ে ধরা যখন পেশা, মাসে আয় লাখ টাকা!

২০১৭ সালে, নিউইয়র্ক স্টেট বিশ্ব হিজাব দিবস ঘোষণা করেন নাজমা। সেসময় তিনি থেরেসা মে হাউস অব কমন্সে এই অনুষ্ঠানের স্মরণে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ২০২১ সালে, ফিলিপাইনের প্রতিনিধি পরিষদ ১লা ফেব্রুয়ারিকে জাতীয় হিজাব দিবস হিসেবে মনোনীত করে যাতে ইসলামিক ঐতিহ্যকে আরও ভালোভাবে বিশ্ব বুঝতে পারে এবং গ্রহণ করতে পারে।

বিশ্বের ১৯০টি দেশে বর্তমানে বিশ্ব হিজাব দিবস পালিত হচ্ছে। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হলো, হিজাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অনেকে মনে করেন হিজাব মানে নারীদের দমন করা। কিন্তু প্রকৃতপক্ষে, এটি মুসলিম নারীদের স্বাধীনভাবে নিজের ধর্মীয় বিশ্বাস প্রকাশের একটি মাধ্যম।

এছাড়া বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা এই দিবসের উদ্দেশ্য। মুসলিম নারীরা প্রায়ই হিজাব পরার কারণে বৈষম্যের শিকার হন। এই দিনটি তাদের অধিকারের পক্ষে আওয়াজ তোলে। এটি ধর্ম, জাতি, সংস্কৃতি নির্বিশেষে সবাইকে একত্রিত করে, যাতে অমুসলিম নারীরা মুসলিম নারীদের অনুভূতি ও জীবনধারাকে বুঝতে পারেন।

সূত্র: ন্যাশনাল টুডে

এস/কেবি


হিজাব দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250