সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

দেশে ১৬ লাখ ৭৯ হাজার মেট্রিক টন খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৩ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

দেশের সরকারি খাদ্য গুদামে বর্তমানে সর্বমোট ১৬ লাখ ৭৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল আজীম আনারের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

প্রশ্নের লিখিত উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, চলতি বছর ২০শে ফেব্রুয়ারি পর্যন্ত হিসাবে সরকারি খাদ্যগুদামে সর্বমোট ১৬ লাখ ৭৯ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। মজুদকৃত খাদ্যশস্যের মধ্যে রয়েছে ১৪ লাখ ৩৮ হাজার মেট্রিক টন চাল ও দুই লাখ ৪১ হাজার মেট্রিক টন গম।

তিনি আরও বলেন, খাদ্য মজুদ বর্তমানে সন্তোষজনক। দেশে খাদ্য মজুদ বৃদ্ধির লক্ষ্যে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক সূত্রে চাল ও গম অভ্যন্তরীণ সংগ্রহ এবং আমদানির কার্যক্রম গ্রহণ করেছে, এর মধ্যে রয়েছে, চলতি আমন সংগ্রহ মৌসুমের আওতায় দুই লাখ মেট্রিক টন ধান এবং চার লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও এক লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সংগ্রহ অভিযান শুরু হয়।

আরও পড়ুন: বিডিএস বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

তিনি বলেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ছয় লাখ ৫০ হাজার মেট্রিক টন গম ও এক লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এই বাজেট বরাদ্দের বিপরীতে উন্মুক্ত দরপত্র ও জিটুজির আওতায় ইতিমধ্যে পাঁচ লাখ মেট্রিক টন গম আমদানির চুক্তি সম্পাদিত হয়েছে।

সম্পাদিত চুক্তির বিপরীতে গত ১৭ই ফেব্রুয়ারি তিন লাখ ৫৭ হাজার ৬২৭ মেট্রিক টন গম আমদানি সম্পন্ন হয়েছে। চুক্তির অবশিষ্ট গমের খালাস কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান অর্থবছরে বিদেশ থেকে চাল আমদানির কার্যক্রম গ্রহণ করা হয়নি।

এসকে/ 

খাদ্যমন্ত্রী খাদ্য মজুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250