মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ব্যবসা প্রসারের মাধ্যম হতে পারে টিকটক!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের লাখ লাখ তরুণ-তরুণী টিকটক ব্যবহার করছে। এবার ব্যবসা প্রসারের মাধ্যম হতে পারে এই টিকটক। এই লক্ষ্যে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি ও মার্কেটিং দক্ষতা উন্নত করতে সম্প্রতি টিকটক একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করেছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই ইভেন্টে অংশ নেন ব্যবসায়ী, বিপণন বিশেষজ্ঞ এবং উদ্যোক্তারা।

ওয়ার্কশপটির মূল লক্ষ্য ছিল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য টিকটক প্ল্যাটফর্মের ব্যবহারিক সুবিধা তুলে ধরা। এতে অংশগ্রহণকারীরা শিখেছেন কীভাবে টিকটকের ফিচার ও টুলস ব্যবহার করে ব্র্যান্ড প্রচার, কনটেন্ট মার্কেটিং এবং তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়।

আরো পড়ুন : এবার মহাকাশে কৃত্রিম সূর্যগ্রহণ!

ইভেন্টে টিকটকের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত সেশনে প্ল্যাটফর্ম ব্যবহারবিধি, কনটেন্ট তৈরির কৌশল এবং সৃজনশীল মার্কেটিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা হাতে-কলমে শেখেন কীভাবে বাস্তব সময়ে কনটেন্ট তৈরি করা যায় এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানো যায়। বিশেষজ্ঞরা টিকটকে সত্যতা এবং সৃজনশীলতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন, যা ব্র্যান্ডগুলোকে অনন্যভাবে উপস্থাপনে সাহায্য করবে।

ওয়ার্কশপটি ছিল একটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেখানে উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ শেয়ার করার সুযোগ পান। এ থেকে উঠে আসে বিভিন্ন সমস্যার সমাধান এবং নতুন কৌশল উদ্ভাবনের ধারণা।

ওয়ার্কশপে অংশ নেওয়া কয়েকজন উদ্যোক্তা জানান, এই ইভেন্ট তাদের ডিজিটাল মার্কেটিং দক্ষতা বাড়াতে সহায়ক হয়েছে। এটি নতুন গ্রাহক আকর্ষণ এবং ব্যবসায়ের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাদের প্রত্যাশা।

এস/ আই.কে.জে/


টিকটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250