রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোরে কড়াইল বস্তিতে আগুন, তরুণের মৃত্যু *** গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ *** গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী *** এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: আমান উল্লাহ *** ‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে গুলি *** এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা *** ডিসেম্বরে কাউকে ঠেকানোর দরকার পড়বে না: জামায়াত আমির *** তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি আবদুল এল-সায়েদের *** আওয়ামী লীগের লাখ লাখ সদস্য রয়েছেন: ড্যান মোজেনা *** ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা

পরীক্ষায় অবিশ্বাস্য ফলাফল, এআই দিয়ে নকল করে ধরা দক্ষিণ কোরিয়ার টপার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

পরপর দুই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর। তাক লেগে গেল দেশজুড়ে। আলোচনা ও সন্দেহ দুটোই ছিল। শেষমেষ সন্দেহই সত্যি হলো। দক্ষিণ কোরিয়ার কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া পরীক্ষার্থী স্বীকার করলেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতি করে পরীক্ষায় এমন ভালো ফল করেছেন।

গত এপ্রিল ও জুলাইয়ে দুটি পরীক্ষা হয়। এর ফলাফল ঘোষণার পর থেকেই বিতর্কের সূত্রপাত।

‘আমি ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে নকল করেছি। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া আমার সৎ প্রচেষ্টার ফল ছিল না।’ নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে এ কথা বলেছেন ওই পরীক্ষার্থী। নিজের পদবি হান বলে পরিচয় দিয়েছেন তিনি। ‘অ্যাটর্নি লি ডন-হো’ নামের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

হান জানান, পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলতে তিনি একটি ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করেন। এরপর সেসব ছবি এআইয়ের একটি টুলে পাঠিয়ে উত্তর জেনে নেন। পরে স্মার্টফোনে উত্তরগুলো যাচাই করেন।

মুখে মাস্ক পরে ক্যামেরার সামনে কথা বলেন হান। তিনি আরও জানান, তিনি সিউল পুলিশের কাছে লিখিতভাবে নিজের অপরাধ স্বীকার করেছেন।

রোববার এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে সিউলের জুংবু পুলিশ স্টেশনে ফোন করা হলেও কেউ সাড়া দেননি।

এ দিকে এ ঘটনায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ কোরিয়ার অত্যন্ত প্রতিযোগিতামূলক জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আয়োজকদের ওপরও চাপ বেড়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে এআই ব্যবহার করে নকলের আশঙ্কা নিয়ে জনসাধারণের উদ্বেগের কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী হান সুক-সুক। দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীরা জীবনের বড় একটি সময় ধরে এই অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেন সুষ্ঠু ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে সরকার আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত পুরো প্রক্রিয়ার ওপর নিবিড় নজর রাখবে।’

দক্ষিণ কোরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250