শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

এইচএসসি পরীক্ষা: ভুলে অন্য কেন্দ্রে গেলে ৯৯৯-এ ফোন করার পরামর্শ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫০ পূর্বাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশব্যাপী শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রোববার (৩০শে জুন) সকাল ১০টায় শুরু হবে এ পরীক্ষা। 

রুটিন অনুযায়ী আজ বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৯টি নির্দেশনা দিয়েছে। কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার কেন্দ্র ভুল করে অন্য কেন্দ্র চলে যায়, তাদের নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দিতে পুলিশের সহায়তা টিম থাকবে। তারপরও যদি কোনো শিক্ষার্থীর সহায়তা প্রয়োজন হয় তাহলে ৯৯৯ ফোন করলে তাকে তাৎক্ষণিক সহযোগিতা করা হবে।

আরো পড়ুন: এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

বৃহস্পতিবার (২৭শে জুন) দুপুরে এইচএসসি পরীক্ষা-২০২৪ উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

তিনি বলেন, আগামী ৩০শে জুন এইচএসসি পরীক্ষা শুরু হবে। প্রতিটি কেন্দ্রের রোডভিত্তিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীরা যেন সময়মতো পৌঁছাতে পারে, সে জন্য রোডে পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

কোনো পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে দেরি করলে অথবা বিপদে পড়লে ডিএমপির কুইক রেসপন্স টিম তাকে দ্রুত কেন্দ্রে পৌঁছে দেবে বলেন জানান মো. মুনিবুর রহমান।

এইচআ/ 

৯৯৯ সেবা এইচএসসি পরীক্ষা-২০২৪

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250