শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের সঙ্গে খেলবে নেপালও

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

বাংলাদেশ-নেপালকে এবার দেখা যাবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সিরিজেও। ছবি: ক্রিকইনফো

দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ২০২৪ সালে দারুণ পারফর্ম করে ফাইনাল খেলেছিল দলটি। যদিও সেবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে শিরোপা খুইয়েছিল বাংলাদেশ। অতীত পেছনে ফেলে এবার নতুন কিছুর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’।

এবারের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে ১১টি দল। আয়োজক সংস্থা নর্দার্ন টেরিটরি ক্রিকেট জানিয়েছে, ২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের পূর্ণ সূচি এবং সব দলের নাম প্রকাশ করা হবে। এরই মধ্যে বাংলাদেশ ‘এ’, পাকিস্তান শাহিনস (পাকিস্তান ‘এ’ দল) ও নেপাল জাতীয় ক্রিকেট দলের নাম নিশ্চিত হওয়া গেছে। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের সঙ্গে খেলবে নেপালও।

বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয়বার খেললেও টানা তৃতীয়বার খেলবে পাকিস্তান শাহিনস। দুই দল মুখোমুখি হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই আগামী ১৪ই আগস্ট। বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের ম্যাচ। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আবারও ডারউইনে ফিরতে পারছি বলে আমরা আনন্দিত। খুব দ্রুতই এই টুর্নামেন্টটি আমাদের বর্ষপঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেশাদার দলের বিপক্ষে খেলে আমাদের উদীয়মান ক্রিকেটারদের দারুণ অভিজ্ঞতা হবে। এটা আমাদের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনাকেও সহায়তা করবে।’

বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের ম্যাচটির দিকে মূলত তাকিয়ে সুজন। বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সঙ্গে আমাদের চলমান অংশীদারত্ব খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার যে অভিন্ন লক্ষ্য, এটা তারই প্রতিফলন। আমরা বিশেষ করে ১৪ই আগস্টের উদ্বোধনী ম্যাচটির জন্য উন্মুখ হয়ে আছি। সেখানে বাংলাদেশের উঠতি ক্রিকেটারদের প্রতিভা বিকাশের জন্য বড় একটি মঞ্চ তৈরি হবে।’


বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250