শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে পুরস্কার পেলেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ৫ম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এরই সঙ্গে তিনি আবারও প্রমাণ করলেন যে তিনি এখনো স্বর্ণসম মুহূর্তে আছেন। সূত্র: বলিউড  হাঙ্গামা। 

বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয়। একই মঞ্চে আরো সম্মাননা পেয়েছেন তিউনিসিয়ার অভিনেত্রী হেন্ড সাবরি। তাকে দেওয়া হয়েছে ওমর শরিফ অ্যাওয়ার্ড।

পুরস্কার হাতে নিয়ে হাস্যোজ্জ্বল আলিয়া বলেন, ‘গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কারজগতের আইকনিক অংশ। এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সামনে আরো শক্তিশালী নারীর গল্প বলতে চাই।'

ফেস্টিভ্যালটি আলিয়ার ক্যারিয়ার উদযাপনে একটি বিশেষ প্রদর্শনীও আয়োজন করে। সেখানে তুলে ধরা হয় তার অভিনয় যাত্রা শুরু থেকে ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো চলচ্চিত্রে তার শক্তিশালী পারফরম্যান্স।

রেড কার্পেটে আলিয়ার উপস্থিতিও ছিল নজরকাড়া-সৌন্দর্য, গ্ল্যামার আর আত্মবিশ্বাসে ভরপুর একটি সুন্দর গাউনে তিনি পুরো ভেন্যু মাতিয়ে দেন।

‘সিনেমার প্রতি ভালোবাসা’-এই স্লোগান নিয়ে গত চার ডিসেম্বর জেদ্দায় বসেছে এই ফিল্ম ফেস্টিভ্যাল।

উৎসবের পঞ্চম আসর এটি। চলবে ১৩ই ডিসেম্বর পর্যন্ত।  বিশ্বের নানা দেশের ১১১ সিনেমা এবারের আয়োজনে প্রদর্শিত হচ্ছে।

জে.এস/

আলিয়া ভাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250