সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে—অব্যাহতির পর এনসিপি নেতার হুমকি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪২ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুপুরে চাকরি এবং সন্ধ্যায় দল থেকে সাময়িক অব্যাহতি পাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ বলেছেন, ‘জুলাইয়ের গাদ্দারদের সব বেইমানির রেকর্ড জনসমক্ষে প্রকাশ করা হবে।’ রোববার (১২ই অক্টোবর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মুনতাসির মাহমুদ বলেন, ‘আমার কাছে সব তথ্যপ্রমাণ আছে। জুলাইয়ের গাদ্দারদের সব বেইমানির রেকর্ড জনসমক্ষে প্রকাশ করা হবে। আল্লাহ ভরসা।’

এর আগে গতকাল দুপুরেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে চাকরি হারান মুনতাসির। সংস্থাটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম আশরাফ আলম স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, ‘মুনতাসির মাহমুদের নিয়োগপত্রের ধারা নং ৭ ও ৮-এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিদ্ধান্ত নিয়েছে, তার চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হলো; যা আজ রোববার (১২ অক্টোবর) থেকে কার্যকর হবে।’

গতকাল দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ তুলে একদল লোক নিয়ে দুপুরে মগবাজারে অবস্থিত সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বিক্ষোভ করেন মুনতাসির।

গতকাল দুপুরে রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের পিএ মিজানুর রহমান এক খুদে বার্তায় বলেন, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে একদল বহিরাগত লোক এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা প্রতিষ্ঠানের বিধি মোতাবেক নেওয়া নিয়মের ব্যত্যয় ঘটার জন্য অবৈধভাবে হস্তক্ষেপ করতে ভাড়াটে লোকজন নিয়ে এসে অভ্যন্তরীণ কর্মকর্তা, কর্মচারী এবং বোর্ড মেম্বারদের ওপর চড়াও হতে যাচ্ছে, বিশেষত চেয়ারম্যান তাদের মূল টার্গেট।’

রেড ক্রিসেন্ট সোসাইটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, মুনতাসির রেড ক্রিসেন্টে তার পছন্দ অনুযায়ী লোক নিয়োগ দিতে চাচ্ছিলেন। তা না পারায় বেশ কিছুদিন ধরে মব করার চেষ্টা করছেন।

তবে রেড ক্রিসেন্টের আরেকজন কর্মকর্তা অভিযোগ করেন, চেয়ারম্যান বেশ কয়েক মাস ধরে স্বেচ্ছাচারী আচরণ করছিলেন। তার বিরুদ্ধে কেউ অভিযোগ করলেই চাকরির চুক্তি বাতিল করা হচ্ছিল।

দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে গতকাল শনিনার সন্ধ্যায় মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

মুনতাসির মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250