মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি *** গুলশান ও হাইকোর্ট এলাকার ঘটনায় জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী *** বাজেয়াপ্তের আদেশ: কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত

বাংলাদেশে সামরিক ঘাঁটি করবে না চীন: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ফাইল ছবি

চীন বাংলাদেশে সামরিক ঘাঁটি করতে চায় না। আজ বুধবার (২৮শে মে) বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানির সূচনা করতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা জানান।

সম্প্রতি আমেরিকা-ভিত্তিক একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে চীনের সামরিক ঘাঁটি করার আগ্রহের বিষয়টি তুলে ধরা হয়। এ প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রদূত এ কথা বলেন।

আন্তর্জাতিক ক্ষেত্রে চলমান অস্থিতিশীলতার উল্লেখ করে ইয়াও ওয়ান বলেন, চীন সমমর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে পরিবর্তনশীল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চায়।

দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য না থাকার বিষয়টি স্বীকার করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে চীন আম নিচ্ছে। এ বছর ১০০ টন আম নেওয়া হবে। একইভাবে বাংলাদেশ থেকে অপ্রচলিত পণ্য রপ্তানি বাড়ানো ও দুই দেশের কৃষিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে এ ভারসাম্যহীনতা কিছুটা কমানো যেতে পারে।

ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশ থেকে ইলিশ মাছ, পেয়ারা ও কাঁঠালসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানির সুযোগ পরীক্ষা করছে।

রাষ্ট্রদূত জানান, চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে দেশটির শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের একটি দল শিগগির বাংলাদেশ সফর করবে। এতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বেশ বাড়বে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি আশা প্রকাশ করেন, চীন বাংলাদেশে বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানো অব্যাহত রাখবে।

এইচ.এস/

চীনা রাষ্ট্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে

🕒 প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250