মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

যে সিস্টেম চালু করলে ফোন হ্যাক হলে বাজবে অ্যালার্ট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফোন হ্যাক হওয়া বা হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। এই পরিস্থিতিতে কী করবেন তা অনেকেই জানেন না। 

ফোন হ্যাক হলে যা করবেন জেনে রাখুন

ম্যালওয়্যার ভাইরাসের আক্রমণ সাম্প্রতিককালে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ফোনে থাকা জরুরি তথ্য, ব্যাংকের পাসওয়ার্ড ইত্যাদি হ্যাক করে নিচ্ছে সাইবার অপরাধীরা। আর এই সবই হচ্ছে ফোনে জমে থাকা ভাইরাসের জন্য। কিন্তু, সেটি খুঁজবেন কীভাবে? আর ফোন থেকেই বা কী ভাবে মুছে ফেলা যাবে? জানেন না অনেকেই। যার জন্য একটি বিশেষ বট রিমুভার টুল বানিয়েছে ভারতীয় কেন্দ্রীয় সরকারের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি-ইন।

কীভাবে ফ্রি বট রিমুভাল টুল ব্যবহার করতে হয় সেই পদ্ধতি ধাপে ধাপে জেনে নিন। তবে তার আগে এই বট বা ম্যালওয়্যার কী তা জেনে রাখা দরকার।

ম্যালওয়্যার বা বট কী?

হ্যাকিং, স্প্যামিং করার জন্য এক ধরনের স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রোগ্রাম বানিয়ে থাকে সাইবার অপরাধীরা। ইন্টারনেটের পাশাপাশি ফোনে গুপ্তচরবৃত্তি চালানোর জন্য ব্যবহার করা হয়। এটি ফোনে ঘাপটি মেরে বসে থাকে। যা একজন সাধারণ মোবাইল ব্যবহারকারীর পক্ষে শনাক্ত করা সম্ভব নয়। 

আরো পড়ুন : এবার আয় করতে পারবেন হোয়াটসঅ্যাপে

ফ্রি বট রিমুভাল টুল

অ্যানড্রয়েড ব্যবহারকারীদের এর জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে

সেখানে সার্চ করতে হবে ‘escan CERT-IN Bot Removal Tool’

তারপর সেটি ফোনে ডাউনলোড করে নিতে হবে

এবার এই টুল ফোনে থাকা সমস্ত অ্যাপ স্ক্যান করা শুরু করবে

কোনও ম্যালওয়্যার বা বট শনাক্ত হলে তা ফোন থেকে মুছে দেবে এই টুল

এছাড়াও সিএসকের অফিশিয়াল ওয়েবসাইটে ‘Security Tab’ অপশন ক্লিক করে যে কোনও পছন্দের একটি বট রিমুভাল টুল ডাউনলোড করে নিতে পারেন। উইন্ডোস ব্যবহারকারীরা অবশ্যই অ্যান্টি ভাইরাস ইনস্টল করবেন।

যেভাবে ফোনে প্রবেশ করে ভাইরাস

সাধারণত ভুয়া ইমেইল, ভুয়া লিঙ্ক, ভুয়া ওয়েবসাইট, বা এমন ওয়েবসাইট যা নিরাপদ নয়, ভুয়া ফাইল, অনিরাপদ ওয়াইফাই ইত্যাদি অ্যাক্সেস করার ফলে স্মার্টফোনে প্রবেশ করে ভাইরাস।

নতুন স্মার্টফোনের গতি যদি হঠাৎ কমে যায় বা দ্রুত ব্যাটারি শেষ হয়, অজানা অ্যাপ যা আপনি ডাউনলোড করেননি এমন দেখতে পেলে অবশ্যই সাবধান থাকতে হবে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য স্মার্টফোন সর্বশেষ অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেট করুন। অজানা লিঙ্কে ক্লিক করবেন না। ফোনে আন-ভেরিফায়েড থার্ড পার্টি অ্যাপ বা এপিকে ফাইল ডাউনলোড করবেন না।

এস/ আই. কে. জে/ 

ফোন হ্যাক অ্যালার্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250