বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার *** ৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী *** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’

ঈদে পোশাক ছাড়া আর কী উপহার দেবেন, ভেবেছেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। তাই অনেকে ছুটছে মার্কেটে ঈদের কেনাকাটায়। এই রমজান মাসজুড়ে সবার আগ্রহ থাকে পোশাকের প্রতি। তবে এর বাইরেও কিছু পণ্য উপহার দেওয়া যায় পরিবারের সদস্য বা আত্মীয়-স্বজনকে। তেমন কিছু সামগ্রীর কথা চলুন জেনে নিই- 

শোপিস


ঈদ মানেই আনন্দ। এই আনন্দকে বাড়িয়ে তুলতে পারেন ঘরের সৌন্দর্য বৃদ্ধির মাধ্যমে। তার জন্য নানা রকম শোপিস কিনে আনতে পারেন। ঈদের আগে পরিচ্ছন্ন করার সময় নতুন নতুন শোপিস যুক্ত করে ঘর-বাড়িকে আনন্দময় করে তুলুন।

জুয়েলারি

পোশাকের সঙ্গে মিলিয়ে প্রিয়জনকে জুয়েলারি সামগ্রী উপহার দিতে পারেন। সোনার কিংবা ডায়মন্ডের সামগ্রীও কিনতে পারেন। যা সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্থায়ী সম্পত্তি হিসেবেও থেকে যাবে।

আরো পড়ুন : এই গরমে শিশুদের ঈদের পোশাক কেমন হবে

গৃহস্থালি সামগ্রী


পরিবারের সদস্যদের জন্য পোশাক কেনা তো বাধ্যতামূলক। তবে এর বাইরেও ঘরের আসবাবপত্র বা শৌখিন কিছু কিনতে পারেন। যাতে ঘরের সৌন্দর্য বাড়াতে পারে। এর মধ্যে সোফা, ডাইনিং টেবিল, কর্নার সেলফ, বুক সেলফ, ওয়্যারড্রব, শোকেস প্রভৃতি হতে পারে এর অন্তর্ভুক্ত।

প্রযুক্তিপণ্য

ঈদের সময় হাতে নতুন একটি স্মার্ট ফোন না হলেই নয়। কিংবা একটা নতুন হাতঘড়ি বা সানগ্লাস কেনা যেতেই পারে। এ ছাড়া টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার, ওভেন, ব্লেন্ডার, ইস্ত্রি মেশিন প্রভৃতি কেনা যেতেই পারে। তাতে ঈদের আনন্দে ঘরের বাড়তি একটা জিনিস হয়ে যাবে।

বই


বইপড়ুয়া বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বা পরিবারের সদস্যদের ঈদের সময় তার প্রিয় বই উপহার দিতে পারেন। কেননা ঈদের ছুটিতে তারা যেন বাসায় বসে পছন্দের বই পড়তে পারেন। সময় কাটাতে বই হতে পারে তার সঙ্গী।

শিশুর খেলনা

ঈদে শিশুকে অবশ্যই পোশাক কিনে দিতে হবে। না হলে তার ঈদ একেবারেই জমবে না। ফলে এক ঈদেই এত পরিমাণ পোশাক সে উপহার পায় যে, সারাবছর না কিনলেও চলে। তাই পোশাকের বাইরেও শিশুকে বিভিন্ন খেলনা সামগ্রী উপহার দিতে পারেন।

গাড়ি

ঈদ উপলক্ষে বিত্তশালীরা আপনজনকে গাড়ি উপহার দিতে পারেন। কম বাজেটের মধ্যেও কিনতে পারেন গাড়ি। প্রয়োজন অনুসারে বাইসাইকেলও কিনে দিতে পারেন প্রিয়জনকে। তাহলে আনন্দ আরও বৃদ্ধি পাবে।

এস/ আই. কে. জে/ 

উপহার ঈদুল ফিতর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250