মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

হোয়াটসঅ্যাপে এআইয়ের সঙ্গে কথাও বলা যাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

একের পর এক নতুন উদ্ভাবন নিয়ে আসছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মে প্রযুক্তির অন্যতম সেরা আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বহু আগেই যুক্ত হয়েছে। তবে এবার এর সক্ষমতা আরো এক ধাপ এগিয়ে নিতে এআই ভয়েস মোড ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে। 

এতে করে সরাসরি ইউজারদের সঙ্গে কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা! ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি অবশ্য আগেই অভিজ্ঞতার সুযোগ দিয়েছে ইউজারদের। কিন্তু মনে করা হচ্ছে সেটির মতো বিতর্কিত হবে না এই ভয়েস মোড। 

মূলত প্রথমে চ্যাট ইন্টারফেস চালু করেছিলো হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। লিখে লিখেই নিজেদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন ইউজাররা। এর ব্যবহারও খুবই সহজ। কিন্তু হোয়াটসঅ্যাপে এআই ব্যবহারের অভিজ্ঞতাকে আরো সহজ করে তুলতে এবার এই নতুন পদক্ষেপ নিয়েছে মেটা।

আরো পড়ুন : গ্রুপে কল লিংক নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

জানা গেছে, মেটা এআই ব্যবহারের সময় নিজেদের পছন্দমতো কণ্ঠস্বরও বেছে নিতে পারবেন। তিনটি আলাদা ধরনের ব্রিটিশ ও দুরকমের মার্কিন কণ্ঠস্বরের ভেতর থেকে বাছার সুযোগ পাচ্ছেন তারা। তবে পরে আরও চারটি কণ্ঠস্বরও যোগ করা হতে পারে। যে কণ্ঠস্বরগুলো জনপ্রিয় ব্যক্তিদের। যা থেকে পরিষ্কার, অদূর ভবিষ্যতে হোয়াটস্যাপের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিজ্ঞতা আরো চমকপ্রদ হতে চলেছে।

এছাড়াও সম্প্রতি গ্রুপ কলিং ফিচারেও নতুন পরিবর্তন নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এতদিন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে ফোন এলে সকল সদস্যের কাছে রিং হতো। কিন্তু এবার আর তা হবে না। এখন লিংক থেকেই যুক্ত হওয়া যাবে গ্রুপ কলিংয়ে।

এস/ আই.কে.জে/

এআই হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250