শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চ্যাম্পিয়ন বরিশালকে নগদের ২০ লাখ টাকা উপহারের চেক হস্তান্তর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হওয়ায় প্রতিশ্রুতিমতো ফরচুন বরিশালের খেলোয়াড়-কর্মকর্তাদের হাতে ২০ লাখ টাকা উপহার তুলে দিয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই চেক হস্তান্তর করা হয়। 

নগদের পক্ষে এই চেক তুলে দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। আর ফরচুন বরিশালের পক্ষে চেক নেন দলটির স্বত্বাধিকারী মিজানুর রহমান এবং অধিনায়ক তামিম ইকবাল। ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমানের পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, সাইফউদ্দিন, শামীমসহ বরিশাল দলের খেলোয়াড়েরা এবং দলটির বিভিন্ন কর্মকর্তারা। 

বরিশাল ফরচুনের সঙ্গে নগদের সরাসরি কোনো সংশ্লিষ্টতা না থাকলেও এই দলেরই অধিনায়ক তামিম ইকবাল বেশ কয়েক বছর ধরে নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তা ছাড়া মুশফিকুর রহিম যুক্ত আছেন নগদ ইসলামিকের সঙ্গে। মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজও বিভিন্নভাবে নগদের প্রচারের জন্য কাজ করছেন। এবারের আসরের ‘পাওয়ার্ড বাই’ ক্যাটাগরিতে বিপিএলের সঙ্গে যুক্ত ছিল নগদ। 

অধিনায়ক তামিম ইকবাল ও বরিশাল ফরচুন দলের আমন্ত্রণে এবারের বিপিএল ফাইনালে খেলাও দেখতে গিয়েছিলেন নগদের প্রধান নির্বাহী তানভীর এ মিশুক। ফাইনালের আগে ব্যাট করা কুমিল্লা ৬ উইকেটে ১৫৪ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল ২৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। তামিম টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। 

বরিশাল বেশ কয়েকবার ফাইনালে গিয়েও এর আগে শিরোপা জিততে পারেনি। এবারও তাদের নিয়ে কোনো হইচই ছিল না। বরং তাদের ‘বুড়োদের দল’ হিসেবেও বলেছে অনেকে। তবে টুর্নামেন্ট শুরু হতেই সব আলোচনা বদলে দিয়েছেন তারা। প্রবল দাপট দেখিয়ে উঠে এসেছেন তারা ফাইনালে। 

চ্যাম্পিয়ন হওয়ার পরেই আত্মহারা আনন্দে মেতে ওঠে বরিশাল। সেখান থেকে ভিডিও কলে তানভীর এ মিশুককে যুক্ত করেন দলের অধিনায়ক তামিম ইকবাল। তানভীরও তামিম ও তার দলকে শুভেচ্ছা জানান এবং ২০ লাখ টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দেন। ঘোষণার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন দলের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বয়ে যায়। 

আরও পড়ুন: ভেন্যু পরিদর্শনে বাংলাদেশে আইসিসির প্রতিনিধি দল

এই প্রতিশ্রুত অর্থ ঈদের আগেই বরিশালের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় এক অনুষ্ঠানের ভেতর দিয়ে। অর্থ হস্তান্তরের সময় বরিশালের অধিনায়ক এবং দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবাল বলেন, তানভীর ভাই অত্যন্ত ক্রিকেটপ্রেমী মানুষ। তিনি শুরু থেকে আমাদের বরিশাল দলের সঙ্গে ছিলেন এবং সব সময় খোঁজখবর রেখেছেন। কেবল আমরা এখানে খেলেছি বলে নয়, উনি ক্রিকেট প্রেমের কারণেই বরিশালের সঙ্গে থেকেছেন। আমরা খুবই খুশি যে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ওনার কাছ থেকে এই শুভেচ্ছা উপহার পেলাম। এটা দলের সবাইকে উৎসাহ জোগাবে। 

ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, আমরা অনেকবার ফাইনালে উঠলেও শিরোপা এর আগে জিততে পারিনি। ফলে এবারের আনন্দটা আসলেই বিশেষ। আমাদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করায় আমি নগদ এবং তানভীর এ মিশুক ভাইকে ধন্যবাদ জানাই। 

সর্বশেষে চেক হস্তান্তর করে তানভীর এ মিশুক বলেন, বিপিএলের একটি পৃষ্ঠপোষক হিসেবে আমরা পুরো টুর্নামেন্টের সঙ্গেই একাত্ম ছিলাম। এর মধ্যে বরিশাল দলকে সব সময় আমার নিজের দল বলে মনে হয়েছে। আমার কয়েকজন প্রিয় খেলোয়াড় ও নগদের প্রতিনিধি এই দলে খেলেছেন। ফলে আমরা এটাকে আমাদের দল বলেই মনে করেছি। 

এ ছাড়া তামিম ইকবাল ও তানভীর এ মিশুকের উদ্যোগেই একটি পাঁচ তারকা হোটেলে এবার ইফতারি ও নৈশভোজ করানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচ্ছন্নতাকর্মীদের। এ সময় এসব কর্মীকে ৫০ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা তানভীর এ মিশুক।

এসকে/ 

নগদ ফরচুন বরিশাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250