শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মুক্তির আগেই আইএমডিবির শীর্ষে ‘কিং’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

তিন বছর পর সিনেমায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চলতি বছরেই এ অভিনেতার বহুল আলোচিত ছবি ‘কিং’ মুক্তি পেতে চলেছে। তবে প্রেক্ষাগৃহে আসার আগেই নতুন করে কীর্তি গড়ল সিনেমাটি। 

সেটা হল, চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলো নিয়ে একটি তালিকা করেছে জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)। এই তালিকারই শীর্ষস্থান দখল করেছে ‘কিং’। 

আইএমডিবি থেকে জানানো হয়েছে, বিশ্বব্যাপী দর্শকদের প্রকৃত আগ্রহ ও অনুসন্ধানের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতি মাসে প্ল্যাটফর্মটিতে আসা প্রায় ২৫ কোটিরও বেশি ব্যবহারকারীর পেজভিউ বিশ্লেষণ করে এই র‍্যাংকিং করা হয়, যা আন্তর্জাতিক পর্যায়েও ভারতীয় সিনেমার প্রতি দর্শকের বাড়তি আগ্রহকেই প্রতিফলন করে। 

২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার যে তালিকা আইএমডিবি প্রকাশ করেছে সেখানে মোট ২০টি ছবি জায়গা করে নিয়েছে। মোট পাঁচটি ভাষায় নির্মিত এই ছবিগুলোর মধ্যে অর্ধেকই আবার হিন্দি ভাষার। আর তেলেগু ভাষার সিনেমা রয়েছে পাঁচটি, তামিল ভাষার তিনটি এবং মালয়ালম ও কন্নড় ভাষার একটি করে সিনেমা স্থান দখল করেছে।

তালিকায় সবার উপরে রয়েছে শাহরুখ খানের ‘কিং’। এরপর দ্বিতীয় স্থানে আছে নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ পার্ট ১’। তৃতীয় স্থানে আছে এইচ ভিনোথ পরিচালিত থালাপতি বিজয় অভিনীত মুক্তির শঙ্কায় থাকা আলোচিত ছবি ‘জন নায়াগন’। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে প্রভাস অভিনীত ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’। আর পঞ্চম স্থানে গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন যশ। এ সিনেমাটি ইতোমধ্যেই প্রকাশিত টিজার দিয়েই নেটদুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে। 

এদিকে, ২০২৩ সালের দুই ব্লকবাস্টার সিনেমা মুক্তির পর আবারও বিগ বাজেটের ছবি দিয়ে রুপালি পর্দায় ফিরতে যাচ্ছেন শাহরুখ। তার প্রত্যাবর্তন নিয়ে ভক্ত-অনুরাগীরাও কতটাও উচ্ছ্বসিত সেটা আইএমডিবির তালিকা থেকেই স্পষ্ট। এবারও কি বক্স অফিসে ঝড় তুলবেন বলিউডের কিং? সেটা সময়ই বলে দিবে। 

জে.এস/

শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250