শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

সোমবার সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে পারফরম্যান্স করে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে আফগানদের ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শান্ত-মিরাজরা। তাই তৃতীয় ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ।

সোমবার (১১ই নভেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল সময় ৪টায়।

সবশেষ গত বছরের জুলাইয়ের আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। শেষ ম্যাচে জয় পেলেও ততক্ষণে সিরিজ হাত ছাড়া হয়ে যায় টাইগারদের।

ঐ হারের আগ পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড ছিলো টাইগারদের। নিজেদের পছন্দের ফরম্যাটে সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশের ক্রিকেটে বাজে অধ্যায়ের সূচনা হয়। তাই এবার সিরিজ জিতে দেশে ফিরতে চান শান্ত-মিরাজরা।

এখনও পর্যন্ত ১৮টি ওয়ানডে ম্যাচে আফগানদের মুখোমুখি হয়েছে টাইগাররা। যেখানে ৭টি হারের বিপরীতে ১১টি জয় পেয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচের একাদশে দুটি পরিবর্তনে এনে দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। তাই তৃতীয় ম্যাচের একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা নেই বললেই চলে।

তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

ওআ/কেবি


বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250