বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

সাত কলেজের পরীক্ষা আবারও স্থগিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ সালের ১ম বর্ষ অনার্স পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৭শে নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে ভর্তি নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২৮শে নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ সনের ১ম বর্ষ অনার্স পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। অন্যান্য পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি অপরিবর্তিত থাকবে।

এসি/কেবি

সাত কলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250