রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

বিসিআইসি নেবে ১০২ জন, আবেদন শেষ আগামীকাল

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন বাফার গুদামগুলোতে নিয়োগের জন্য আবেদন চলছে। ৯ম ও ১০ম গ্রেডে ৬টি ক্যাটাগরির পদে ১০২ জনকে নিয়োগ পাবেন বিসিআইসিতে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)

পদসংখ্যা: ১২

যোগ্যতা: স্নাতক, স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)

২. পদের নাম: হিসাব কর্মকর্তা

পদসংখ্যা: ১০

যোগ্যতা: বাণিজ্যে (অ্যাকাউন্টিং) স্নাতকোত্তর/এমবিএ (অ্যাকাউন্টিং) ডিগ্রি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)

৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক)

পদসংখ্যা: ১২

যোগ্যতা: স্নাতক, স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)

৪. পদের নাম: সহকারী প্রশাসনিক কর্মকর্তা

পদসংখ্যা: ২২

যোগ্যতা: স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

৫. পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা

পদসংখ্যা: ২৩

যোগ্যতা: এম কম অথবা তিন বছরের অভিজ্ঞতাসহ বি কম ডিগ্রি অথবা বাণিজ্যে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

৬. পদের নাম: সহকারী বাণিজ্যিক কর্মকর্তা

পদসংখ্যা: ২৩

যোগ্যতা: স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

যেভাবে পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের (www.bcic.gov.bd) মাধ্যমে করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত জানা যাবে এই লিংকে (http://bcic.teletalk.com.bd)।

আবেদন ফি

সাধারণ প্রার্থীদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা: ২৭শে মার্চ পর্যন্ত।

আরএইচ

বিসিআইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250