রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

পুডিংয়ে চাই ভিন্ন স্বাদ, রইলো রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১২ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

কম-বেশি সবাই পুডিং তৈরি করতে পারেন। মাজার এই ডেজার্টের ভিন্ন স্বাদ চাইলে বানাতে পারেন মালভা পুডিং। রইলে রেসিপি-

উপকরণ:

পুডিং তৈরির জন্য লাগবে ময়দা ১ কাপ,

চিনি ১ কাপ,

বেকিং সোডা ১ চা-চামচ,

লবণ স্বাদমতো,

ডিম ৩টি,

কমলালেবুর জ্যাম ১ টেবিল চামচ,

ভিনেগার ১ টেবিল চামচ এবং দুধ ১ কাপ।

আরো পড়ুন : কমলা পোলাও!

সস তৈরির জন্য লাগবে

হেভি ক্রিম ১ কাপ,

চিনি ১ কাপ,

মাখন ১/২ কাপ,

গরম পানি ১/২ কাপ এবং ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ।

পদ্ধতি

প্রথমে আপনাকে একটা পাত্রে ময়দা, চিনি, বেকিং সোডা এবং সামান্য লবণ নিতে হবে। এগুলো একসঙ্গে ভাল করে চেলে নিন। অন্য আর একটা পাত্রে, তিনটি ডিম ফেটিয়ে নিন। তাতে মেশান কমলালেবুর জ্যাম, ভিনিগার এবং দুধ। এরপর দুটি পাত্রের মিশ্রণ একসঙ্গে ভালভাবে মিশিয়ে নিন।

এবার কড়াই গরম করুন। এর উপর স্ট্যান্ডের সাহায্যে একটি বেকিং ডিশ রাখুন। বেকিং ডিশে ব্যাটার ঢেলে দিন। কড়াই ঢাকা দিন। ৩০-৪০ মিনিট কম আঁচে বেক করুন। পুডিংয়ে হালকা বাদামী রং না আসা পর্যন্ত অপেক্ষা করুন। অন্য একটা সসপ্যানে সস তৈরির সব উপকরণ নিয়ে নাড়তে থাকুন, যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যাচ্ছে। এবার পুডিং বেক হলে উপর থেকে সস ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিন। ভ্যানিলা আইসক্রিমের স্কুপ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/


রেসিপি মালভা পুডিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250