রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬ *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২১৫৮ জন ভর্তি *** ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং *** ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ

গোর-এ শহীদ বড় ময়দানে ঈদের নামাজ পড়লেন ৩ লক্ষাধিক মুসল্লি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৪

#

ছবি (সংগৃহীত)

সারাদেশের ন্যায় দিনাজপুরেও পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল আজহা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ মিনার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে তিন লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন আয়োজকরা।

সোমবার (১৭ই জুন) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ নামাজে ইমামতি করেন শামসুল হক কাসেমী।

জামাতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম. ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা নামাজ আদায় করেন।  

ঈদের নামাজে আশপাশের জেলা থেকে এ ময়দানে মুসল্লি-দের আসার সুবিধার্থে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা ছিল। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ মাঠজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।  


র‌্যাব, পুলিশ, আনসার সদ্যসরা ছাড়াও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। মাঠের সার্বিক পরিস্থিতি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর মুসল্লিরা মাঠে প্রবেশ করেন।  

গোর-এ শহীদ ময়দানে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নিতে নীলফামারী জেলার সৈয়দপুর থেকে আসা শামসুজ্জামান জুয়েল গণমাধ্যমকে বলেন, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ মিনার গোর-এ শহীদ মাঠে নামাজ আদায় করার। আজ আল্লাহর রহমতে সেই সুযোগ হয়েছে। এতো বড় ঈদ জামাতে আগে কখনও নামাজ পড়া হয়নি। অনেক ভালো লাগছে। সময় পেলে আবারও এখানে নামাজ আদায় করতে আসব ইনশাআল্লাহ।

গোপালগঞ্জ জেলার জুয়েল শিকদার। ঈদের নামাজ শেষে কথা হলে তিনি গণমাধ্যমকে বলেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনেক মুসল্লি এখানে নামাজ আদায় করেছেন। এর আগে কখনও এতো বড় ঈদ জামাতে নামাজ আদায় করিনি। দিনাজপুর ছাড়াও আশেপাশের অনেক জেলার মুসল্লিরা এখানে নামাজ আদায় করেছেন। বড় জামাতে নামাজ আদায়ের সওয়াব বেশি। ঈদগাহ মাঠের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে।  

নামাজ শেষে গোর-এ শহীদ বড় ময়দানের প্রধান উপদেষ্টা ইকবালুর রহিম গণমাধ্যমকে বলেন, এ মাঠে একসঙ্গে তিন লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন। মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন

এইচআ


গোর-এ শহীদ ঈদ নামাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250