রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

নিজেকে ভালো রাখতে যাদের এড়িয়ে চলবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

নিজেকে ভালো রাখা সবার আগে জরুরি। এর বড় কারণ হলো, নিজে ভালো থাকলেই কেবল অন্যদের ভালো রাখা সম্ভব। তাই নিজেকে ভালো রাখাটা স্বার্থপরতা নয়, স্মার্টনেস। যে আপনার প্রতি সম্মান, সমর্থন, সহানুভূতি কোনোকিছুই দেখায় না, তার সাহচার্য যত দ্রুত সম্ভব ত্যাগ করতে হবে। নেতিবাচক মানুষ চারপাশে থাকলে তারা আপনাকেও অসুস্থ করে তুলবে। তাই চলুন জেনে নেওয়া যাক, নিজেকে ভালো রাখতে যাদের এড়িয়ে চলবেন- 

যারা বুলিং করে

এ ধরনের মানুষকে এড়িয়ে চলতে হবে। তাদেরকে শারীরিক, মানসিক বা মৌখিক- সবভাবেই এড়িয়ে চলবেন। কারণ এ ধরনের মানুষেরা আপনাকে ছোট করে কথা বলবে এবং আপনার শক্তি নিঃশেষ করে দেবে। যদি কেউ আপনাকে অপমান করে খুশি হয় তবে তাকে আপনার জীবন থেকে দ্রুত বিদায় করে দিন।

অহেতুক সমালোচনাকারী

এ ধরনের মানুষেরা আপনার স্বপ্ন বা ব্যক্তিত্বের পথে বাধা হয়ে দাঁড়াবে। তারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। আপনার দোষ-ত্রুটি খুঁজে বের করে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে। তাদের চোখে কেবল নিজেই মহান, বাকি সবাই ক্ষতিকর ও খারাপ। এ ধরনের মানুষের পাশাপাশি থাকলে আপনিও তাদের মতো বিষাক্ত হয়ে যেতে পারেন।

আরো পড়ুন : ডায়াবেটিস রোগীরা কি পিঠাপুলি খেতে পারবেন?

যারা দোষ ধরে বেড়ায়

এ ধরনের মানুষেরা কখনো নিজের দোষ দেখতে পায় না, তারা সব সময় অন্যের দোষ ধরে বেড়ায়। তারা সময়সীমা ভুলে যায়, ভুল করে এবং কোনোভাবে আপনাকে দোষারোপ করার জন্য ঘটনা ঘুরিয়ে দেয়। এ ধরনের মানুষেরা আপনাকে সমস্যার মধ্যে ফেলে চলে যাবে। তাই আগেভাগে এদের সঙ্গ ত্যাগ করুন।

পরচর্চাকারী

যদি তারা আপনার কাছে অন্যদের সম্পর্কে পরচর্চা করে, তবে সম্ভবত তারা আপনার সম্পর্কে অন্য কারো কাছেও একইভাবে বলছে। এ ধরনের মানুষেরা যা করে তা হলো নেতিবাচকতা ছড়ানো। এ ধরনের আড্ডা এড়িয়ে যান এবং এর পরিবর্তে ইতিবাচক ও উন্নত মানসিকতার মানুষের সঙ্গ বেছে নিন।

এস/ আই.কে.জে

টিপস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250