বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘অসমাপ্ত আত্মজীবনী দেশের ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ বই’ *** ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ কোনো বই নয় *** অসমাপ্ত আত্মজীবনীকে কেন্দ্র করে ঘটনা ‘জাতির জন্য অত্যন্ত লজ্জার ও দুর্ভাগ্যজনক’ *** ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি: ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্র বন্ধ করতে বাধ্য করা হলো *** তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ *** যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ বেড়েছে ২৪০ শতাংশ *** ঢাকেশ্বরী মন্দিরে ট্রান্সজেন্ডার বিয়ে: আইনগত ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল *** মেসির সঙ্গে ঝগড়ার ঘটনা নিয়ে উরুগুয়ের ফুটবলারের পোস্ট *** ইসলামিক ক্রেডিট কার্ডে মদ–জুয়া, নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না *** দেশজুড়ে দখল-হামলা-চাঁদাবাজির ঘটনায় ৩৮ নাগরিকের উদ্বেগ

গরমে খান মজাদার ঝিঙে পোস্ত

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

গরমে সুস্থ থাকতে এড়িয়ে চলুন বেশি তেল–মসলার খাবার। খেতে পারেন এই সময়ের সবজি ঝিঙে। পোস্ত দিয়ে ঝিঙে রান্না করলে স্বাদও হবে দারুণ। চলুন জেনে নিই মজাদার ঝিঙে পোস্তর রেসিপি-

উপকরণ

ঝিঙে ১ কেজি,

আলু ২টি,

কাঁচা মরিচ ১০-১২টি,

পোস্ত ২ টেবিল চামচ,

সাদা সরিষা ১ টেবিল চামচ,

কোরানো নারকেল পরিমাণমতো,

চিনি ২ চা-চামচ,

আরো পড়ুন : কাঁচা আমের পাবদা ঝোল!

সরিষার তেল আধা কাপ,

লবণ পরিমাণমতো,

হলুদ পরিমাণমতো,

কালিজিরা ১ চা-চামচ।

প্রণালি

ঝিঙে ফালি করে টুকরো করুন। আলু কেটে নিন। কাঁচা মরিচসহ সরিষা বেটে নিন। দুই টেবিল চামচ পরিমাণ নারকেল বেটে নিন। পোস্তদানা বেটে নিন। কড়াইয়ে তেল গরম করে কালিজিরা, কাঁচা মরিচ ফোড়ন দিন। আলুর টুকরো কড়াইয়ে ছেড়ে সামান্য লবণ, হলুদ দিয়ে লাল করে ভেজে তার মধ্যে ঝিঙে ছেড়ে দিয়ে আবার ভাজুন। ঝিঙে থেকে বের হওয়া পানি না শুকানো পর্যন্ত নাড়তে থাকুন। এবার ২ চা-চামচ চিনি ও পরিমাণমতো লবণ দিন। তারপর আগে থেকে বেটে রাখা নারকেল কড়াইয়ে ছেড়ে দিয়ে নাড়ুন। এবার আগুনের আঁচ কমিয়ে ৩-৪ মিনিট কড়াইটা ঢেকে রাখুন। ৩-৪ মিনিট পর চেরা কাঁচা মরিচ, ২ টেবিল চামচ সরিষার তেল ছড়িয়ে আগুন নিভিয়ে দিয়ে আবার পাত্রটি ঢেকে রাখুন। ৫ মিনিট সময় দিয়ে এবার নারকেল কোরা ও কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ঝিঙে পোস্ত।

এস/ আই.কে.জে/


রেসিপি ঝিঙে পোস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘অসমাপ্ত আত্মজীবনী দেশের ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ বই’

🕒 প্রকাশ: ০১:৪১ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ কোনো বই নয়

🕒 প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

অসমাপ্ত আত্মজীবনীকে কেন্দ্র করে ঘটনা ‘জাতির জন্য অত্যন্ত লজ্জার ও দুর্ভাগ্যজনক’

🕒 প্রকাশ: ১২:৪৭ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি: ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্র বন্ধ করতে বাধ্য করা হলো

🕒 প্রকাশ: ১২:৩৬ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250