রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৫ সালে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে (শুধু পুরুষ প্রার্থী) ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: এমওডিসি সৈনিক

পদসংখ্যা: জেলা ভিত্তিক 

শিক্ষাগত যোগ্যতা:

১.সাধারণ ট্রেড (GD)। এসএসসি / সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-২.০০ পেয়ে উত্তীর্ণ। 

২. করণিক ট্রেড (CLK)। এসএসসি / সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।

৩. আর্মোরার ট্রেড (ARMR)। এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ)। 

উচ্চতা: ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। 

আবেদনের বয়স: আগ্রহী প্রার্থীদের বয়স ১৬ই মার্চ ২০২৫ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

ওজন: ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)। 

বুকের মাপ: স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)। 

চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।

স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য

সাঁতার: অত্যাবশ্যক (নূন্যতম ৫০ মিটার)। 

বেতন ও ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৮,৮০০/- এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশাবলী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবে। 

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/ বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)। 

আবেদনের শেষ সময়: ২০শে ডিসেম্বর ২০২৪

আরও পড়ুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৪৮১ জনকে নিয়োগ দেবে

এসি/ আই.কে.জে/


বাংলাদেশ সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250