শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ–আইপিএলে বাংলাদেশের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর কারণে বলিউড অভিনেতা ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের অভিযোগের আবহে আইপিএলে কেকেআর বাংলাদেশি খেলোয়াড় কেনায় অভিনেতা শাহরুখ খানের তীব্র সমালোচনা করেছেন উত্তর প্রদেশের এক বিজেপি নেতা। রাজ্য বিধানসভার সাবেক সদস্য সংগীত সোম বাংলাদেশের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে কেনার জন্য শাহরুখ খানকে ‘গাদ্দার বা দেশদ্রোহী’ বলে আখ্যা দিয়েছেন।

মিরাটে এক জনসভায় সোম বলেন, একদিকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, অন্যদিকে আইপিএলে ক্রিকেটার কেনা হচ্ছে। দেশদ্রোহী চলচ্চিত্র অভিনেতা শাহরুখ খান ৯ কোটি টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার রহমানকে কিনেছেন। এ ধরনের দেশদ্রোহীদের এ দেশে থাকার কোনো অধিকার নেই।

তিনি আরও বলেন, ‘এ দেশের মানুষ আপনাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। আপনি যদি টাকা পান, তবে তা এই দেশ থেকেই পান। কিন্তু আপনি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’

গত ১৬ই ডিসেম্বর আইপিএলে নিলামে ৯ কোটি ২০ লাখ টাকায় বিক্রি হওয়া মোস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা ভারতে গেলে ‘বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না’ বলেও হুঁশিয়ারি দেন এই বিজেপি নেতা। খবর অনুযায়ী, আগামী মার্চে আইপিএল শুরু হওয়ার কথা।

আধ্যাত্মিক গুরু দেবকিনন্দন ঠাকুরও মোস্তাফিজুর রহমানকে কেনায় শাহরুখ খানের সমালোচনা করেছেন এবং কেকেআর কর্তৃপক্ষকে তাকে দলে না খেলানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা, যারা কেকেআরের মালিককে তারকা বানিয়েছেন, তারা দেখুন—বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে এবং মেয়েদের ওপর নির্যাতন চালানো হচ্ছে—এসব বিবেচনা না করেই মালিক তার ভারতীয় দলে বাংলাদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করছেন।’

উত্তর প্রদেশ বিধানসভার বিরোধীদলীয় নেতা মাতা প্রসাদ পাণ্ডে সংগীত সোমের সমালোচনা করেছেন এবং বিজেপিকে নিশানা করেছেন। কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুতও বিজেপির সমালোচনা করে দলটিকেই ‘গাদ্দার বা দেশদ্রোহী’ বলে অভিহিত করেছেন। তিনি এনডিটিভিকে বলেন, ‘তারা শাহরুখ খানকে আক্রমণ করছে শুধু তিনি মুসলিম বলে।’

বিজেপির মিত্র ও উত্তর প্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভরও সোমের সমালোচনা করে বলেছেন, তিনি ‘আলোচনায় থাকার জন্য’ এমন বক্তব্য দিয়ে থাকেন।

ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমান শীতল সম্পর্কের মধ্যেই এই বাগ্‌যুদ্ধ শুরু হলো। গত মাসে ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপু চন্দ্র দাস নামের হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ও তার মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটে।

মোস্তাফিজুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250