বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস

পুত্র সন্তানের মা হলেন ফেনী থেকে হেলিকপ্টারে আনা সেই অন্তঃসত্ত্বা নারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৪

#

বন্যাদুর্গত ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার বুড়িচং ও চৌদ্দগ্রামে পানিতে আটকে পড়া সাড়ে ৯ হাজার মানুষকে উদ্ধার করেছে কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশন। এর মধ্যে বন্যাকবলিত ফেনী থেকে অসুস্থ অবস্থায় অন্তঃসত্ত্বা এক নারীকে উদ্ধার করা হয়েছিল। তিনি সেনা হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন।

একইসঙ্গে সাড়ে চার হাজার মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছেন বাহিনীর সদস্যরা। এখনও উদ্ধার অভিযান অব্যাহত আছে।

বুধবার (২১ আগস্ট) থেকে শুক্রবার (২৩শে আগস্ট) বিকাল পর্যন্ত তিন জেলায় এই উদ্ধার অভিযানের তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী।

কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জাহাঙ্গীর আলম বন্যাদুর্গত এলাকায় উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন বলে জানিয়েছেন।

কুমিল্লা সেনানিবাস জানায়, বন্যাদুর্গত অন্তত ২০ জন রোগীকে ফেনী থেকে সেনাবাহিনীর অ্যাভিয়েশন হেলিকপ্টারে করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ফুলগাজী উপজেলা থেকে গুরুতর অসুস্থ এক অন্তঃসত্ত্বা নারীকেও আনা হয়েছিল। শুক্রবার দুপুরে তিনি ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। মা-ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। অসুস্থ সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা, জরুরি চিকিৎসাসেবা প্রদান এবং ত্রাণ বিতরণে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

ওআ/

সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250