রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

অবসরের ঘোষণা দিলেন টেনিস কিংবদন্তি নাদাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় চোটে আক্রান্ত হয়েছিলেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। এবার অবসরের ঘোষণা দিয়ে দিলেন স্পেন মহাতারকা। চলতি মৌসুম শেষেই ব্যাট তুলে রাখবেন ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। শেষবারের মতো তাকে টেনিস কোটে দেখা যাবে আগামী মাসের ডেভিস কাপে। স্পেনের মালাগায় ক্যারিয়ারের শেষ টুর্নামেন্টটি খেলবেন ৩৮ বছর বয়সী স্প্যানিশ টেনিস তারকা।

বৃহস্পতিবার (১০ই অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন নাদাল। বলেছেন, ‘আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। বাস্তবতা হচ্ছে, কয়েকটি বছর খুব কঠিন কেটেছে। বিশেষ করে শেষ দুই বছর। এমন সীমাবদ্ধতা নিয়ে আমি খেলা চালিয়ে যেতে পারবো বলে মনে করি না।’

টেনিসের পুরুষ এককে সর্বকালের দ্বিতীয় সেরার খেতাব নিয়েই অবসরে যাচ্ছেন নাদাল। তার সামনে আছেন কেবল নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনে ক্যারিয়ার জুড়ে দাপট দেখিয়েছেন নাদাল। টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন তিনি। একক লড়াইয়ে রেকর্ড শিরোপাধারী হয়ে খ্যাতি পেয়েছেন ‘কিং অব ক্লে’ নামে। রোলাঁ গারোঁয় ক্লে কোর্টে ১১৬ ম্যাচের মধ্যে ১১২টিতেই জিতেছেন স্পেন কিংবদন্তি।

ইউএস ওপেনে মোট চারবার চ্যাম্পিয়ন হয়েছিলেন নাদাল। গ্র্যান্ড স্লামের অন্য দুটি প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনে দুটি করে শিরোপা জেতেন নাদাল। অলিম্পিকে একক ও যৌথ খেলায় সোনা জয়ের রেকর্ডও আছে নাদালের। স্পেনের হয়ে ৫ বার ডেভিস কাপের শিরোপা জিতেছেন। সবশেষ ২০১৯ সালে পঞ্চম শিরোপাটি জিতে স্পেন।

দীর্ঘদিন বিশ্ব টেনিসের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন নাদাল। ক্যারিয়ারে সবমিলিয়ে জিতেছেন ৯২টি শিরোপা। উম্মুক্ত যুগে যা পঞ্চম সর্বোচ্চ। সবশেষ ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতেছেন নাদাল। চোটের কারণে সাম্প্রতিক সময়ে সেভাবে আর ফিরতে পারেননি তিনি।

ওআ/কেবি

টেনিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250