মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

মেটার মুখপাত্রকে ৬ বছরের কারাদণ্ড দিলো রাশিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার রুশ কার্যালয়ের মুখপাত্র অ্যান্ডি স্টোনকে ছয় বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন রাশিয়ার একটি সামরিক আদালত। তার বিরুদ্ধে ‘সন্ত্রাসকে বৈধতা’ দেওয়ার অভিযোগ এনে এ রায় দেওয়া হয়।

বর্তমানে রাশিয়ার বাইরে রয়েছেন অ্যান্ডি স্টোন। বিচারক রোমান কিফোরেঙ্কো বলেছেন, তিনি রাশিয়ায় পা রাখা মাত্র রায় কার্যকর হবে।

অ্যান্ডি স্টোনের বিরুদ্ধে অভিযোগ, তিনি রুশ সেনাদের ওপর হামলায় উসকানিদাতাদের প্রশ্রয় দিয়েছিলেন।

২০২২ সালে ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। তার এক সপ্তাহ পর মার্চ মাসে ফেসবুকে এক পোস্টে স্টোন বলেছিলেন, ‘যে সব ব্যবহারকারী রুশ বাহিনীর নিন্দা জানিয়ে তাদের সহিংসতার জবাব দেওয়ার জন্য অস্ত্র ধারণের আহ্বান জানাচ্ছেন, তাদের শাস্তি দেবে না ফেসবুক।’

সোমবার (২২শে এপ্রিল) আদালত এই রায় ঘোষণার পর এক ফেসবুক পোস্টে আত্মপক্ষ সমর্থন করে অ্যান্ডি স্টোন বলেন, ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়া ও বিশ্বের অন্যান্য দেশে যে জনমত গড়ে উঠছিল, তাকে উৎসাহ দিতে ‘সাময়িক’ ভিত্তিতে এই পোস্ট দিয়েছিলেন তিনি।

‘এটি সাময়িক আহ্বান ছিল; আর আমরা কখনও বেসামরিক রুশদের বিরুদ্ধে হামলার উসকানিদাতাদের প্রশ্রয় দিইনি, ভবিষ্যতেও দেবো না,’ ফেসবুক পোস্টে বলেন তিনি।

আরো পড়ুন : নিষিদ্ধ হওয়ার পথে টিকটক, মার্কিন কংগ্রেসে বিল পাস

মেটা কোম্পানির কেন্দ্রীয় কার্যালয়ের গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান নিক ক্লেগ বলেন, ‘যে সময়ের পোস্ট নিয়ে অভিযোগ, সেটি করা হয়েছিল একটি বিশেষ সময়ে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। আর এটা সত্যি যে ফেসবুক যাবতীয় সহিংসতা ও আগ্রাসনের বিরুদ্ধে। তবে অ্যান্ডি স্টোনের ওই পোস্টটি কেবল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেই প্রাসঙ্গিক।’

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ইস্যুতে আক্রমণাত্মক সমালোচনার ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে মস্কো। অন্যদিকে মেটা বা ফেসবুক শুরু থেকেই এই যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে।

এ কারণে যুদ্ধ বাঁধার অল্প কিছুদিনের মধ্যে মেটার প্রতিষ্ঠাতা ও শীর্ষ নির্বাহী মার্ক জুকারবার্গকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয় মস্কো। পরে ফেসবুক-ইনস্টাগ্রামের ওপরও বিধিনিষেধ জারি করে মস্কো। 

সূত্র : আরব নিউজ

এস/ আই.কে.জে/

কারাদণ্ড রাশিয়া মেটার মুখপাত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250