শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

কেউ পছন্দ করুক বা না করুক, আমরাই বিশ্বের সেরা: মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০০ পূর্বাহ্ন, ১৬ই জুলাই ২০২৬

#

সতীর্থের কাঁধে চড়ে উচ্ছ্বসিত মেসি। ছবি: এএফপি

চার বছর আগে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা উঠেছিল ফুটবলের সর্বোচ্চ চূড়ায়। সেই সাফল্যকে অনেকে দেখেছিলেন একটি সোনালি প্রজন্মের শেষ ঝলক হিসেবে। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে লিওনেল স্কালোনির দল। কোপা আমেরিকার পর এবার টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে আর্জেন্টিনা।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও সহজ পথ পায়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়েছিল তারা। তবে হাল ছাড়েনি। শেষ সাত মিনিটে এনসো ফের্নান্দেসও লাউতারো মার্তিনেসের দুই গোলে ২–১ ব্যবধানে জিতে নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সেই লড়াকু মানসিকতাকেই দলের সবচেয়ে বড় শক্তি হিসেবে তুলে ধরলেন অধিনায়ক লিওনেল মেসি।

মেসির মতে, টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠা প্রমাণ করে আর্জেন্টিনার সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়। তিনি বলেন, ‘মানুষ এই মুহূর্তটা উপভোগ করতে থাকুক। এই দল যা অর্জন করেছে, সেটা অবিশ্বাস্য। আমরা আবারও একটি বিশ্বকাপের ফাইনালে উঠেছি। গত চার বছর ধরে আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আমরা বিশ্বের সেরা দল—মানুষ সেটা পছন্দ করুক বা না–ই করুক, যা–ই বলুক না কেন। এটা প্রমাণ করে, আমরা যা করেছি, তা কাকতালীয় ছিল না এবং কেউ আমাদের কিছু উপহার দেয়নি। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা এমন একটি অর্জন, যা খুব কম দলই করতে পারে। আর এই দল সেটাই করে দেখিয়েছে।’

বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনাকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। একাধিক ফুটবলার চোট নিয়ে খেলেছেন, শুরুর একাদশেও এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। এসেছে বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগও। তবু নকআউট পর্বে বারবার ফিরে এসেছে স্কালোনির দল। মিসরের বিপক্ষে যেমন শেষ দিকে জয় ছিনিয়ে নিয়েছিল, ইংল্যান্ডের বিপক্ষেও একই দৃঢ়তা দেখিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

এবার আর্জেন্টিনার সামনে আর মাত্র একটি বাধা। আগামী রোববার নিউ জার্সিতে স্পেনকে হারাতে পারলেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পাশাপাশি নিজেদের ইতিহাসে চতুর্থ শিরোপাও ঘরে তুলবে মেসির দল।

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250