মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

অর্ধশতাব্দী পর চাঁদে বেসরকারি মার্কিন মহাকাশযান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

অর্ধশতাব্দী পর আবারো চাঁদে অবতরণ করেছে আমেরিকার একটি মহাকাশযান। দেশটির টেক্সাস-ভিত্তিক কোম্পানি ইনটুইটিভ মেশিনস-এর নির্মিত এবং তাদের পরিচালিত উড্ডয়নে একটি মহাকাশযান স্থানীয় সময় বৃহস্পতিবার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে।

গত অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই চন্দ্র পৃষ্ঠে প্রথম মার্কিন স্পর্শ। এছাড়া এটি আরেকটি কারণেও ঐতিহাসিক। আর তা হচ্ছে- এই প্রথম কোনো বেসরকারি সংস্থার তৈরি মহাকাশযান অবতরণ করল চাঁদের মাটিতে।

শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, ‘অডিসিয়াস’ নামে পরিচিত ছয় পায়ের এই রোবট ল্যান্ডারটি স্থানীয় সময় বৃহস্পতিবার (২২শে ফেব্রুযারি) সন্ধ্যা ৬:২৩ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ২৩ মিনিট) চাঁদে অবতরণ করে।

অডিসিয়াস মহাকাশযানটি তৈরি করেছে ‘ইনটুইটিভ মেশিনস’ নামে এক বাণিজ্যিক মহাকাশ সংস্থা। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ অলটেমাস বলেছেন, ‘আমরা এখন চন্দ্রপৃষ্ঠে এবং সেখান থেকে তথ্য পাঠাচ্ছি। চাঁদে আপনাদের স্বাগত।’

অবশ্য ল্যান্ডারটি ঠিক কী অবস্থায় আছে, তা এখনও বিস্তারিত জানায়নি সংস্থাটি। তবে চাঁদে যে সেটি নেমেছে, তা নিশ্চিত করা হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুর কাছে মালাপের্ট নামে এক খাতের কাছে অবতরণ করেছে এই মার্কিন মহাকাশযান।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল অত্যন্ত উঁচু-নিচু। বড় বড় গর্তের পাশাপাশি সেখানে উচ্চভূমিও রয়েছে। দক্ষিণ মেরু থেকে কিছুটা দূরেই নেমেছে অডিসিয়াস। এলাকাটি তুলনামূলকভাবে সমতল এবং নিরাপদ বলে জানিয়েছে নাসা।

আরো পড়ুন: আকাশে যেদিন দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’

মূলত চাঁদের পরিবেশ সম্পর্কে আরও জানতে এই জায়গাটিকেই অবতরণের জন্য বেছে নেওয়া হয়েছে। এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা কীভাবে কাজ করে, দক্ষিণ মেরু অঞ্চলের পরিবেশ ইত্যাদি বিষয়ে গবেষণা করা হবে।

এদিকে মহাকাশযানটি অবতরণের ঠিক আগের মুহূর্তে অবশ্য যোগাযোগ নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। ফলে, যে সময়ে অবতরণের কথা ছিল, তার থেকে দেরিতে অবতরণ করে যানটি। ইনটুইটিভ মেশিনস-এর ফ্লাইট কন্ট্রোলার বিভাগ জানিয়েছে, অবতরণের পর ল্যান্ডারটি থেকে ফের সংকেত আসছে।

উল্লেখ্য, চলতি মাসের ১৫ই ফেব্রুয়ারি কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স সংস্থার তৈরি ফ্যালকন-৯ রকেটে চড়ে চাঁদের উদ্দেশে রওনা হয় অডিসিয়াস। মহাকাশে প্রবেশ করার কয়েক মিনিট পর, রকেটটি থেকে এই মহাকাশযান বিচ্ছিন্ন হয়ে যায়।

মূলত অ্যাপোলো অভিযানের সময় মার্কিনিরা যে পথে চাঁদে যেত, সেই একই পথে এগিয়ে যায় অডিসিয়াসও। আর এর মাধ্যমে মাত্র আট দিনে চাঁদে পৌঁছে গেল অডিসিয়াস। 

সূত্র: রয়টার্স 

এইচআ/


 

চাঁদে অবতরণ মার্কিন মহাকাশযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250