শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ *** মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ *** সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: অনলাইনে আবেদন করবেন কীভাবে, যেসব নথিপত্র লাগবে *** জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ, কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল *** আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াত আমির জানতেন: রাশেদ খান *** এমপি আমির হামজার নারীঘটিত ভিডিও-অডিও হাতে এসেছে: রাশেদ খান *** সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ *** জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তিন-চতুর্থাংশ বাংলাদেশ-আফগানিস্তানের মতো দেশে: জাতিসংঘ *** আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন *** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আবারও ইনস্টাগ্রামে মডেলের ছবিতে ‘লাইক’, বিতর্কে বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

আবারও ‘লাইক’ বিতর্কে জড়িয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। এবার দক্ষিণ আফ্রিকার মডেল লিজল্যাজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার প্রোফাইল থেকে ‘লাইক’ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

‘লাইক’ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে এটি ভাইরাল হয়ে যায়। ভক্তরা মিম বানাতে শুরু করেন। এক ভক্ত ইনস্টাগ্রামে লেখেন, ‘শান্তিতে লাইকও দিতে দেবে না এই সমাজ।’ আরেকজন লেখেন, 'রিল্যাক্স গাইজ, ইটস অ্যালগরিদম।'

এর আগে ২০২৫ সালে ভারতীয় মডেল ও ইনফ্লুয়েন্সার অবনীত কৌরের ছবিতে কোহলির ‘লাইক’ নিয়েও একইরকম বিতর্ক হয়েছিল। তখন কোহলি বিবৃতি দিয়ে বলেছিলেন, ‘আমি স্পষ্ট করতে চাই যে ফিড পরিষ্কার করার সময় অ্যালগরিদম ভুলবশত একটি ইন্টারঅ্যাকশন নথিভুক্ত করে থাকতে পারে। এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। অনুরোধ করছি, অযথা কোনো ধারণা না করতে।’

এবারও অনেক ভক্ত আশা করছেন কোহলি একইরকম বিবৃতি দেবেন।

জে.এস/

বিরাট কোহলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250