শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

মুখে দুর্গন্ধ হলে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

অস্বাস্থ্যকর নিশ্বাস যেমন লজ্জায় ফেলে দেয়; তেমনই ক্ষতি করে স্বাস্থ্যেরও। মুখে দুর্গন্ধ থাকলে কারো কাছাকাছি যাওয়ার আগে হীনমন্যতায় ভুগতে পারেন অনেকেই। কাজেই চলুন আজ জানা যাক, মুখে দুর্গন্ধ কেন হয় এবং এর থেকে পরিত্রাণের উপায়।

মূলত, কিছু বদঅভ্যাস বা শারীরিক কিছু গোলমালের জন্য মুখে দুর্গন্ধ হয়ে থাকে। কী কী কারণে মুখে গন্ধ হতে পারে চলুন জেনে নিই-

• দাঁতে ক্যাভিটি বা ক্যারিজ

• দাঁতের ফাঁকে খাবার আটকে থাকা

• অপরিষ্কার দাঁত ও অপরিষ্কার জিহ্বা

• আঁকাবাঁকা দাঁতের গঠন

• ক্যালকুলাস বা পাথর জমে থাকা

• দাঁতের গোড়া বা মাড়ি থেকে রক্ত পড়া।

আরো পড়ুন : কম বয়সেই কপালে ভাঁজ পড়লে যা করবেন

এ ছাড়া অনেকক্ষণ খালি পেটে থাকা, খাবার ঠিকভাবে না চিবানো, ডিহাইড্রেশন,ভিটামিনের অভাব, ডায়াবেটিস ও লিভারের সমস্যা ইত্যাদি কারণে হতে পারে।

পরিত্রাণ যেভাবে মিলবে-

নিয়মিত দাঁত ব্রাশের সময় দাঁতের সঙ্গে জিহ্বাও ভালোকরে পরিষ্কার করে নিতে হবে। মুখে দুর্গন্ধ এড়াতে অনেক রকমের কৌশল আছে। তবে সবচেয়ে কার্যকরী ও গুরুত্বপূর্ণ হলো স্কেলিং করা। এতে মুখ ও মাড়ির গোড়া থেকে সব ধরনের ময়লা, ক্যালকুলাস, রক্ত পড়া বন্ধ করে। এজন্য একজন ডেন্টিস্টের কাছে যেতে হবে। তাই মুখে দুর্গন্ধ থাকলে কারো কাছে যাওয়ার আগে একজন ডেন্টিস্টের কাছে যাওয়া বুদ্ধিমানের কাজ।

হাতে যদি সময় না থাকে, সে ক্ষেত্রে রইলো কিছু ঘরোয়া টোটকা—

লেবু বা আদা চা

খুব ভালো অ্যান্টিঅক্সিড্যান্টের কাজ করে চা। তাই দুধ ছাড়া লেবু বা আদা দিয়ে রং চা পান করতে পারেন।

লেবু

এক কাপ পানিতে এক টেবিল চামচ লেবুর রস, অল্প পরিমাণ লবণ মিশিয়ে মুখ ধুয়ে নিন। মুখের দুর্গন্ধ দূর হবে।

লবঙ্গ

মুখের মধ্যে কয়েকটি লবঙ্গ দিয়ে রাখুন। চিবোতে থাকলে লবঙ্গের রস মুখের দুর্গন্ধ দূর করবে। এছাড়া এক কাপ পানিতে এক চা চামচ লবঙ্গ দিয়ে পাঁচ থেকে ১০ মিনিট ফুটিয়ে দিনে দুবার লবঙ্গ চা খান। এতেও মুখের দুর্গন্ধ দূর হবে।

দারুচিনি

অল্প পরিমাণে দারুচিনি নিয়ে চিবালেও মুখ থেকে দুর্গন্ধ দূর হবে।

যাদের শারীরিক গোলমালের জন্য মুখে দুর্গন্ধ হয়, তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। কেননা প্রিয়জনের নিশ্বাস হোক দুর্গন্ধমুক্ত।

এস/এসি


টিপস মুখে দুর্গন্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250