বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে : জিএম কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমেরিকার নির্বাচনে রাজসিক বিজয়ে ডোনাল্ড ট্রাম্প’কে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বৃহষ্পতিবার (৭ই নভেম্বর) এক অভিনন্দন বার্তায় বন্ধুপ্রতীম দেশটির জনসাধারণকেও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় গৌরবোজ্জল রেকর্ড সৃষ্টি করেছেন। ইতিহাস সৃষ্টি করা এই বিজয় আমেরিকার সাথে বাংলাদেশের বন্ধুত্ব আরো দৃঢ় করবে। ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমেরিকানদের অকুণ্ঠ সমর্থন বিশ্ব রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আমেরিকার স্বাধীনতা, গণতন্ত্র ও মূল্যবোধকে সমুন্নত রাখতে সমর্থ হবেন ডোনাল্ড ট্রাম্প। 

আরও পড়ুন: মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে : প্রধান উপদেষ্টা

অভিনন্দন বার্তায় গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে আমেরিকার সাথে পারস্পরিক সহায়তা আরও বৃদ্ধিতে আমরা উন্মুখ হয়ে আছি। আগামীতে বাংলাদেশ ও আমেরিকার ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার হবে। 

অভিনন্দন বার্তায়, ডোনাল্ড ট্রাম্পের সাফল্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন গোলাম মোহাম্মদ কাদের।

এসি/কেবি 

গোলাম মোহাম্মদ কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250