শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

চিকেন ব্যাটার ফ্রাইয়ের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

চিকেনের মুখরোচক এক পদ হলো ব্যাটার ফ্রাই চিকেন। ময়দা ও আলুর ব্যাটারে ডুবিয়ে ভাজা হয় চিকেনের এই পদ। এটি তৈরি করাও বেশ সহজ।  জেনে নিন চিকেন ব্যাটার ফ্রাই তৈরির সহজ রেসিপি-

চিকেন ব্যাটার ফ্রাই হলো মূলত কোরিয়ান ডিশ। অনেকটা ফিশ ব্যাটার ফ্রাইয়ের মতোই এটি তৈরি করতে হয়। চিকেনের উপরে থাকে কুড়মুড়ে একটি আস্তরণ। 

উপকরণ

১. চিকেন দেড় কেজি (সেদ্ধ করা)

২. ময়দা ১ কাপ

৩. গোলমরিচের গুঁড়া ১ চা চামচ

৪. বেকিং পাউডার ২ চা চামচ

৫. সুইট প্যাপরিকা ১ চা চামচ

আরো পড়ুন : গরম ভাতের সঙ্গে খান ইলিশের লটপটি

৬. জোয়ানের গুঁড়া আধা চা চামচ

৭. পানি ৩/৪ কাপ

৮. তেল পরিমাণমতো

৯. আলু

পদ্ধতি

লেগ পিস, ব্রেস্ট থেকে চিকেন নিলে ভালো হয়। চিকেনের আকার ড্রামস্টিকের মতো হবে। চিকেন খুব ভালো করে ধুয়ে সামান্য লবণ ও চিন মিশিয়ে ২-৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

এরপর চিকেন বের করে সব পানি ফেলে দিয়ে টিস্যু পেপার দিয়ে চেপে চেপে চিকেনের অতিরিক্ত পানি বের করে নিন। এবার ব্যাটার তৈরির পালা।

এজন্য একটি পাত্রে আলু সেদ্ধর পানি, ময়দা, গোলমরিচের গুঁড়া, বেকিং পাউডার, লবণ, প্যাপরিকা, জোয়ানের গুঁড়া দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করুন। খেয়াল রাখবেন ব্যাটার যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়।

এবার এককটি চিকেন পিস নিয়ে ব্যাটারে চুবিয়ে ডুবো তেলে ভাজুন। ভাজার পর চিকেনের আস্তরণটি একেবারে কুড়কুড়ে হয়ে যাবে।

এস/  আই.কে.জে

চিকেন বাটার ফ্রাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250