আন্তর্জাতিক ব্যাংকিং প্রযুক্তি ও উদ্ভাবনবিষয়ক মর্যাদাপূর্ণ ‘ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডস-২০২৬’-এ গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধির বিভাগে স্বর্ণ পুরস্কার অর্জন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ব্যাংকটি তাদের উদ্ভাবনী উদ্যোগ ‘কমিউনিটি অ্যাকসেস’-এর জন্য এ স্বীকৃতি লাভ করে।
কমিউনিটি ব্যাংক জানায়, এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নয়টি বিভাগে পাঁচ শতাধিক মনোনয়ন জমা পড়ে। আন্তর্জাতিক ব্যাংকিং ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারক মণ্ডলী কঠোর মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করেন।
‘কমিউনিটি অ্যাকসেস’ উদ্যোগের মাধ্যমে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জন করেছে কমিউনিটি ব্যাংক।
ব্যাংকটির মতে, এই আন্তর্জাতিক স্বীকৃতি তাদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গ্রাহককেন্দ্রিক সেবাদান এবং ভবিষ্যতমুখী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টার গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এ অর্জনকে তাদের গ্রাহক, অংশীজন ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে ভবিষ্যতেও উদ্ভাবনী ও বিশ্বমানের ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়েছে।
খবরটি শেয়ার করুন