রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

চিয়া সিড খাওয়া ঠিক না ভুল জানালেন চিকিৎসক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৭ পূর্বাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৪

#

চিয়া সিড নিয়ে ইদানীং অনেকেরই আগ্রহ বেড়েছে। যে কারণেই হোক না কেন, অনেকেই ডায়েটে যুক্ত করতে চাইছেন এই সিড।

ঝটপট ওজন ঝরানোই মূল লক্ষ্য। কিন্তু তার জন্য চিয়া সিড কতটা উপকারী? সত্যিই কি মিরাকল করতে পারে এই চিয়া সিড। চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় একটি ফেসবুক পেজে জানিয়েছেন এর স্বাস্থ্যগুণের কথা।

চিকিৎসক বন্দ্যোপাধ্যায়ের কথায়, চিয়া সিড নিয়ে অনেকেরই আগ্রহ বেড়েছে। তবে এর ব্যবহার বেশ পুরনো। ৭০-৮০ বছর আগেও পেট পরিষ্কার রাখতে এই বীজের বেশ কদর ছিল। আর এতে থাকা ক্যালরির পরিমাণও কম থাকে। ২ টেবিল চামচ চিয়া সিডে ক্যালরির পরিমাণ ১৪০। প্রোটিন ৪ গ্রাম। ফাইবার থাকে ১০ গ্রাম। কার্বোহাইড্রেটের পরিমাণ বেশ কম, ১২৯। তবে এর সবথেকে বড় গুণ হলো, এই বীজ অ্যান্টি অক্সিডেন্টের বিরাট ভাঁড়ার। আর তার উপকারও প্রচুর।

চিকিৎসক বন্দ্যোপাধ্যায় সতর্ক করলেন, ডাল-ভাত মাছ তরকারি খেয়ে চিয়া সিড নয়। সাপ্লিমেন্ট হিসেবে খেতে পারেন। তবে হ্যাঁ চিয়া সিড ভিজিয়ে রেখে তবেই খেতে হবে। নইলে গলায় আটকে শ্বাসরোধ হতে পারে। আপনি যদি ডায়াবেটিসের ওষুধ খেয়ে থাকেন, আনকনট্রোলড ডায়াবেটিস কনট্রোল রাখেন ওষুধ খেয়ে, তাহলে সতর্ক থাকুন চিয়া সিড খাওয়ার আগে। কারণ চিয়া সিড খেলে হঠাৎ করে সুগার ফল করতে পারে।

webmd.com এর মতে, চিয়া সিডে আছে ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, তামা, আয়রন, ফসফরাস। চিয়া বীজে আলফা-লিনোলিক অ্যাসিড (ALA) পাওয়া যায় প্রচুর। এটি এক ধরনের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা শরীরে ওমেগা-৬ এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অনুপাত বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও হৃদরোগ, ক্যান্সার থেকেও কিছুটা রক্ষাকবচ দেয় এই বীজ।

ওআ/ আই.কে.জে

চিয়া সিড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250