সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

‘জামায়াত বেহেশতের টিকিট বিক্রি করছে’—বক্তব্য প্রসঙ্গে যা বললেন গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

‘জামায়াত বেহেশতের টিকিট বিক্রি করছে’—এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বুধবার (২৯শে অক্টোবর) এক পোস্টে এমনটাই দাবি করেন। এটি অপপ্রচার বলেও মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াত বেহেশতের টিকিট বিক্রি করছে’—এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অসত্য এবং অপপ্রচার। এমন কোনো বক্তব্যের ভিডিও বা অডিওর প্রমাণ কোথাও নেই। বরং ‘ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে’—এই কথা প্রচার করার বহু প্রমাণ আছে।

উল্লেখ্য, জামায়াত ভোটের নামে 'জান্নাতের টিকিট বিক্রি করে' মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে গত ১৪ই অক্টোবর অভিযোগ করেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 'বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন, দাঁড়িপাল্লায় সামনে ভোট দিলে আপনি বেহেশতের রাস্তা সুগম করবেন,' বলে অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, এটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে, অন্ধকার যুগে করেছেন। জামায়াতে ইসলামী কী আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে? জামায়াতসহ কয়েকটি দল নভেম্বরে যে গণভোটের দাবি করছে, সেটি তাদের ‘অন্য কোনো মাস্টারপ্ল্যান’ কি-না- সেদিন এমন প্রশ্নও তুলেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

মিয়া গোলাম পরওয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250