শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

লঙ্কায় স্পিন ভেলকিতে সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৫

#

শ্রীলঙ্কায় স্পিন জাদু দেখিয়েই যাচ্ছেন তাইজুল ইসলাম। গল থেকে কলম্বো—লঙ্কানরা রানের বন্যা বইয়ে দিলেও তাইজুল উইকেট পাচ্ছেন নিয়মিত। স্পিন ভেলকিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বাংলাদেশের এ বাঁহাতি স্পিনার।

কলম্বোতে গতকাল বৃহস্পতিবার (২৬শে জুন) লাহিরু উদারার উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তাইজুল। বাংলাদেশের বাঁহাতি স্পিনার এখানেই থেমে থাকেননি। আজ শুক্রবার (২৭শে জুন) দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সকালে তিনি নিয়েছেন পাথুম নিশাংকা ও ধনাঞ্জয়া ডি সিলভার গুরুত্বপূর্ণ দুটি উইকেট।

লাঞ্চের পর থারিন্দু রত্নায়েকে ও আসিথা ফার্নান্দোকে ফিরিয়ে তাইজুল ছুঁয়ে ফেলেন সাকিবকে। বিদেশের মাঠে টেস্টে এ নিয়ে এখন পর্যন্ত পাঁচবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। বাংলাদেশের বোলারদের মধ্যে এ তালিকায় তাইজুল, সাকিব যৌথভাবে শীর্ষে। বিদেশের মাঠে সাকিবও টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন পাঁচবার।

বাংলাদেশিদের মধ্যে বিদেশের মাঠে টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিতে সাকিব-তাইজুলের পরে আছেন আরও দুই স্পিনার। মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ রফিক—দুজনই দেশের বাইরে টেস্টে তিনবার করে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। হাসান মাহমুদ ও রবিউল ইসলামের বিদেশে দুই বার করে ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে।

তাইজুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250