রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

বার্তা একটাই, আমাদের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৩ পূর্বাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে দলের নেতাকর্মীদের বার্তা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বার্তা একটাই, আমাদের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করতে হবে।’

গতকাল শুক্রবার (৩রা অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মতো আমরা নির্বাচনের প্রস্তুতি নেব।’

যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি মনে করি আমাদের সফর সফল হয়েছে। বাংলাদেশের কথাগুলো বিশ্বের কাছে পৌঁছে গেছে।’

জে.এস/

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250