শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

আর্জেন্টিনার ফুটবলারকে চড় মেরেছেন বেলিংহাম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরুর তৃতীয় মিনিটেই লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়ান জুড বেলিংহাম। ম্যাচ শেষে প্রতিপক্ষের ফুটবলার ভালেনতিন বার্কোর ঘাড়ে চড় মারতে দেখা যায় তাকে। সব মিলিয়ে দলের হারের দিনে আচরণজনিত কারণে সমালোচিত নাম হয়ে থাকলেন বেলিংহাম।

ম্যাচের কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেই ঘটনার পেছনের কারণ জানা যায়। ভিডিওটি ধারণ করেছিলেন গ্যালারিতে থাকা এক দর্শক। ভিডিওতে দেখা যায়, এনসো ফার্নান্দেস আর্জেন্টিনাকে ম্যাচে ফেরানোর পর বদলি বেঞ্চ থেকে উচ্ছ্বাস নিয়ে মাঠে প্রবেশ করেন বার্কো। এ সময় বিমর্ষ হয়ে থাকা ইংল্যান্ডের খেলোয়াড়দের খুব কাছ দিয়ে যান তিনি।

দৌড়ানোর সময় প্রতিপক্ষের খেলোয়াড়দের সামনে দিয়েই গোল উদ্‌যাপন করতে দেখা যায় বার্কোকে। একপর্যায়ে ইংল্যান্ডের এক ফুটবলার তাকে ধাক্কাও দেন। সেখানে ছিলেন কয়েকজন ইংলিশ খেলোয়াড়। তাদের মধ্যেই ছিলেন বেলিংহাম, যাকে ভিডিওতে ঘাসের ওপর শুয়ে থাকতে দেখা যায়। রিয়াল মাদ্রিদ তারকার কয়েক মিটার দূর দিয়ে দৌড়ে চলে যান বার্কো।

অফিশিয়াল সম্প্রচারে এই অংশ না থাকায় দর্শকেরা কেবল ম্যাচ শেষে বেলিংহামের চড় মারা, ওতামেন্দির হস্তক্ষেপ ও দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাক্যবিনিময়ই দেখতে পেয়েছিলেন। তবে নতুন এই ভিডিও প্রকাশের পর বেলিংহামের ক্ষোভের সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বেলিংহামের এমন আচরণের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। এই সংঘর্ষ নিয়ে আর্জেন্টিনা দলের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।

জুড বেলিংহাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250