শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি

২০২৫ সালে স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু জুনে, বার্ষিক নভেম্বরে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রতি বছর শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে ২০২৫ সালের শিক্ষাপঞ্জির খসড়া তৈরি করা হয়েছে।

এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধ-বার্ষিক, প্রাক-নির্বাচনী, বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। অনুমোদনের পর শিগগির চূড়ান্ত শিক্ষাপঞ্জিটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

খসড়া শিক্ষাপঞ্জি অনুযায়ী-আগামী বছর (২০২৫) ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৪শে জুন, যা চলবে ১০ই জুলাই পর্যন্ত। একই সময়ে দশম শ্রেণিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। ২৭শে জুলাইয়ের মধ্যে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।

আরো পড়ুন : মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি থাকবে ৭৬ দিন

দশম শ্রেণিতে নির্বাচনী পরীক্ষা শুরু হবে ১৬ই অক্টোবর। এ পরীক্ষা চলবে ৩রা নভেম্বর পর্যন্ত। একই সঙ্গে শিক্ষাপঞ্জিতে নির্বাচনী পরীক্ষার ফলাফল ১০ই নভেম্বরের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতা রাখা হয়েছে।

ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে আগামী শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা শুরু হবে ২০শে নভেম্বর, যা চলবে ৭ই ডিসেম্বর পর্যন্ত। আর এ পরীক্ষার ফল ৩০শে ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। প্রত্যেকটি পরীক্ষা ১২ কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে বলেও শিক্ষাপঞ্জিতে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খসড়া শিক্ষাপঞ্জি অনুমোদনের পর চূড়ান্ত হবে। তবে পরীক্ষার যে তারিখগুলো বলা হয়েছে বা ছুটির যে বিষয়গুলো রয়েছে, তাতে খুব বেশি পরিবর্তন আসবে না। দ্রুত এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

এস/ আই.কে.জে/

শিক্ষাপঞ্জির খসড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250