রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

জামায়াতসহ সমমনা দলের ১২ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি দল। গতকাল মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়। 

কর্মসূচির মধ্যে রয়েছে– আজ বুধবার থেকে ৯ই অক্টোবর পর্যন্ত সারাদেশে জনমত গঠনের জন্য গণসংযোগ। এ জন্য মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক, সেমিনারেরও আয়োজন করা হবে। ১০ই অক্টোবর রাজধানীসহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ই অক্টোবর সারাদেশে জেলা প্রশাসকের কাছে পেশ করা হবে স্মারকলিপি।  

এর আগে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মধ্যে দাবি আদায়ে গত ১৫ই সেপ্টেম্বর থেকে তিন দিনের কর্মসূচি পালন করেছিল এসব দল। এবারও ঐকমত্য কমিশনের সংলাপ শুরুর আগে দ্বিতীয় দফায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল তারা।

গতকাল রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় দলের লোগো পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, আবদুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জামায়াত সরকারের কাছে দুটি প্রস্তাব করেছে। প্রথমত, সনদের জন্য ‘সংবিধান আদেশ’ জারি; দ্বিতীয়ত, এই সনদের অধিকতর আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের আগে গণভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা।

পাঁচ দফা দাবিতে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। গতকাল ঢাকার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ইউনুছ আহমাদ এই কর্মসূচি ঘোষণা করেন। 

এ ছাড়া খেলাফত মজলিসও নতুন কর্মসূচি দিয়েছে। গতকাল এক বিবৃতিতে সংগঠনের আমির মামুনুল হক ও মহাসচিব জালালুদ্দীন আহমদ কর্মসূচি ঘোষণা করেন। সাত দাবিতে জাগপা একই কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল দলীয় কার্যালয়ে কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সহসভাপতি রাশেদ প্রধান।

জে.এস/

জামায়াতে ইসলামী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250