শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

কোন মানের সিগারেটের দাম কত বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ১১ই জুন ২০২৬

#

ফাইল ছবি

আগামী অর্থবছরে (২০২৬-২৭) সব ধরনের সিগারেটের দাম বাড়ছে। সিগারেটের মূল্যস্তর ভেদে ১০ শলাকার প্যাকেটের দাম ২৫ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।  আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তামাকজাত পণ্যের দাম ও কর বাড়ানোর এই প্রস্তাব করেছেন।

নতুন বাজেটে সিগারেটের নিম্ন স্তরে প্রতি ১০ শলাকার দাম বাড়িয়ে ৬২ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা আগে ৬০ টাকা ছিল। মধ্যম স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ৮০ টাকা থেকে ১২ টাকা বাড়িয়ে ৯২ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

সবচেয়ে বেশি বাড়ছে উচ্চ ও অতি উচ্চ স্তরের সিগারেটের দাম। উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করার কথা বলা হয়েছে। আর অতি উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ন্যূনতম ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

নতুন তামাকপণ্য নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর ন্যূনতম দাম ও শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতি ১০ গ্রাম নিকোটিন পাউচের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৫০০ টাকা এবং এর ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক বসবে। অন্যদিকে ১০ শলাকার হিটেড টোব্যাকোর সর্বোচ্চ মূল্য ২১০ টাকা এবং এর ওপর ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

তামাক খাত থেকে রাজস্ব ফাঁকি রোধে অবৈধ সিগারেট ও তামাকজাত পণ্যের ব্যবসা বন্ধে কিছু কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে এবারের বাজেটে।

এর মধ্যে আছে, সিগারেট উৎপাদন ও সরবরাহের ওপর সার্বক্ষণিক নজরদারি চালাতে ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ পদ্ধতি চালু করা। এ ছাড়া কারখানাগুলোয় স্বয়ংক্রিয়ভাবে উৎপাদন ও সরবরাহ পর্যবেক্ষণের জন্য কাউন্টিং ডিভাইসসহ কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা বসানোর প্রস্তাব করা হয়েছে। সিগারেট স্ট্যাম্পের মধ্যে কিউআর বা এআর কোড বসানোর উদ্যোগও থাকছে।

অবৈধ তামাক পণ্যের তথ্য পেতে বাজার পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ চালুর কথা বলেছেন অর্থমন্ত্রী। এর মাধ্যমে সাধারণ নাগরিকেরা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অবৈধ সিগারেটের তথ্য জানাতে পারবেন। এই ব্যবস্থায় চোরাচালান বা অবৈধ সিগারেটের সঠিক তথ্যদাতাকে পুরস্কৃত করার বিধান থাকবে।

সিগারেট ও বিড়ি পেপার আমদানির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপের প্রস্তাব করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, এখন থেকে শুধু উৎপাদনকারী প্রতিষ্ঠানই সিগারেট ও বিড়ি পেপার আমদানি করতে পারবে। এসব পণ্য কোনো ট্রেডার বা ব্যবসায়ীর কাছে বিক্রি করা যাবে না।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250